এক্সপ্লোর

Job News: ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?

Jobs: আবেদনকারীদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে ইন্টারভিউ। এই দুইয়ের ভিত্তিতে প্রাপ্ত নম্বর অনুসারে আবেদনকারীদের মেধাতালিকা নির্মাণ করা হবে এবং সেখান থেকে যোগ্যদের নির্বাচন করা হবে।

Jobs And Recruitments: ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি (ইউআইআইসি) নিয়োগ (United India Insurance Company- UIIC) করতে চলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (Administrative Officer Posts) পদে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে (uiic.co.in) গিয়ে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে ২০০টি শূন্যপদ পূরণ হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ অক্টোবর এবং তা চালু থাকবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। 

কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন একনজরে 

  • স্পেশ্যালিস্টস- ১০০টি শূন্যপদ 
  • জেনারেলিস্টস- ১০০টি শূন্যপদ 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া জরুরি তা সবিস্তারে দেওয়া রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনে। আবেদনকারীদের বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে। আর ৩০ বছরের বেশি বয়স যাঁদের তাঁরা আবেদন জানাতে পারবেন না। আবেদনকারীদের জন্ম ০১.১০.১৯৯৪- এর আগে এবং ৩০.০৯.২০০৩- এর পরে হওয়া চলবে না। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন 

আবেদনকারীদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে ইন্টারভিউ। এই দুইয়ের ভিত্তিতে প্রাপ্ত নম্বর অনুসারে আবেদনকারীদের মেধাতালিকা নির্মাণ করা হবে এবং সেখান থেকে যোগ্যদের নির্বাচন করা হবে। যোগ্যতার মাপকাঠি কী হবে তা নির্ধারণ করবে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। অনলাইনের পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষা হবে ২৫০ নম্বরের। এরপর থাকবে একটি ডেসক্রিপটিভ টেস্ট যার জন্য মোট সময় বরাদ্দ ৩০ মিনিট অর্থাৎ আধঘণ্টা এবং ২০ নম্বরের হবে এই পরীক্ষা। এখানে ইংরেজি ভাষার পরীক্ষা নেওয়া হবে। সেখানে লেটার রাইটিং থাকবে ১০ নম্বরের এবং এসে রাইটিং থাকবে ২০ নম্বরের। এই ডেসক্রিপটিভ পরীক্ষায় হবে অনলাইনেই। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য হয়েছে, দেখে নিন 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের ২৫০ টাকা + জিএসটি দিতে হবে অ্যাপ্লিকেশন ফি বাবদ। আর বাকিদের দিতে হবে ১০০০ টাকা + জিএসটি। অনলাইনেই জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 

আরও পড়ুন- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে হতে চলেছে নিয়োগ, কাদের নিযুক্ত করবে এই ব্যাঙ্ক? শূন্যপদ কত? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
Railway Jobs: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 

ভিডিও

Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget