এক্সপ্লোর

Bank Job: ইন্ডিয়ান ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত?

Jobs And Recruitments: আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি পেতে হবে। অথবা স্নাতকের সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে, যার অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার।

Bank Job: ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) নিয়োগ করতে চলেছে অ্যাপ্রেন্টিস পদে (Apprentice)। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট indianbank.in - এখানে গিয়ে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে প্রায় ১৫০০ শূন্যপদ পূরণ করা হবে। ১৮ জুলাই শুরু হয়েছে রেজিস্ট্রেশন। আর ৭ অগস্ট শেষ হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। 

আবেদনকারীদের যোগ্যতা 

আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি পেতে হবে। অথবা স্নাতকের সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে, যার অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার। ০১/০৪/২০২১- এর আগে বা সেই দিনের মধ্যে স্নাতক পাশ করার সার্টিফিকেট পেতে হবে। আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে ভারত সরকারের নিয়ম অনুসারে। 

যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন 

অনলাইন পরীক্ষা এবং স্থানীয় ভাষায় দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। 

অনলাইন পরীক্ষায় পাঁচটি পর্যায় থাকবে। Reasoning Aptitude, Computer Knowledge, English Language, Quantitative Aptitude এবং General Awareness - এর পরীক্ষা নেওয়া হবে। মোট ১০০টি প্রশ্ন থাকবে। সর্বোচ্চ নম্বরও ১০০। ভুল উত্তর দিলে থাকবে নেগেটিভ মার্কিং। একটি প্রশ্নে যত নম্বর থাকবে তার ১/৪ অংশ বাদ যাবে ভুল উত্তর দিলে। 

লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়ান্সি টেস্ট- এক্ষেত্রে আবেদনকারীরা যে রাজ্যের জন্য আবেদন করছেন সেখানকার স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে আবেদনকারীর। ওই ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে এবং ভালভাবে বোঝার দক্ষতা থাকতে হবে। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য হয়েছে দেখে নিন 

জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশন - এর আবেদনকারীদের জন্য ৮০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে। সঙ্গে দিতে হবে জিএসটি। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১৭৫ টাকা ধার্য হয়েছে। সঙ্গে দিতে হবে জিএসটি। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। ডেবিট অথবা ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget