এক্সপ্লোর

Job News: ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন? শূন্যপদ কত?

Jobs And Recruitments: এই চাকরির জন্য যিনি আবেদন করতে চাইছেন, তাঁর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর জন্ম ০২/০৫/১৯৯৫- এর আগে এবং ০১/০৫/২০০৪- এর পরে হওয়া চলবে না। 

Job News: ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (NICL) নিয়োগ করতে চলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট nationalinsurance.nic.co.in - এখানে গিয়ে আবেদন জানানো যাবে। NICL- এর এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ৩ জুলাই। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে ২০ জুলাই এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ৩১ অগস্ট। এই নিয়োগের মাধ্যমে ২৬৬টি শূন্যপদ পূরণ করা হবে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন 

১। স্পেশালিস্ট- ৯৬টি শূন্যপদ

২। জেনারেলিস্ট- ১৭০টি শূন্যপদ 

এই চাকরির জন্য আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা কী হবে, জেনে নিন 

ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির এই চাকরির জন্য যিনি আবেদন করতে চাইছেন, তাঁর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর জন্ম ০২/০৫/১৯৯৫- এর আগে এবং ০১/০৫/২০০৪- এর পরে হওয়া চলবে না। 

আবেদনকারীদের মধ্যে থেকে কীভাবে বেছে নেওয়া হবে যোগ্যদের, জেনে নিন পদ্ধতি 

দুটো পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে হবে প্রিলিমিনারি পরীক্ষা। আর দ্বিতীয় পর্যায়ে হবে মূল পরীক্ষা এবং ইন্টারভিউ। 

প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টেস্ট নেওয়া হবে আবেদনকারীদের। এখানে মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন থাকবে। ১০০ নম্বরের পরীক্ষা হবে। অনলাইনেই এই পরীক্ষা হবে। ৬০ মিনিটের এই পরীক্ষায় তিনটি বিভাগ থাকবে। প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা সময় দেওয়া থাকবে। মোট এক ঘণ্টার পরীক্ষা হবে। 

মেন বা মূল পরীক্ষায় অবজেক্টিভ টেস্ট নেওয়া হবে। এখানেও মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে। ২৫০ নম্বরের হবে এই পরীক্ষা। এর সঙ্গে ৩০ নম্বরের ডেসক্রিপ্টিভ পরীক্ষাও দিতে হবে। অবজেক্টিভ এবং ডেসক্রিপ্টিভ, দুটো পরীক্ষাই নেওয়া হবে অনলাইনে। ডেসক্রিপ্টিভ পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটারে টাইপ করতে হবে পরীক্ষার্থীকে। অবজেক্টিভ টেস্ট শেষ হওয়ার পরই ডেসক্রিপ্টিভ পরীক্ষা শুরু হবে। ফাইনাল স্কোর তৈরি করা হবে অনলাইন মেন পরীক্ষা (অবজেক্টিভ টেস্ট) এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন 

অ্যাপ্লিকেশন ফি ২৫০ টাকা ধার্য করা হয়েছে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য। বাকি প্রার্থীদের দিতে হবে ১০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: অভাবের সংসার, পেটের দায়ে করতেন ওয়েটারের চাকরি! সপ্তম চেষ্টায় UPSC-তে সাফল্য
অভাবের সংসার, পেটের দায়ে করতেন ওয়েটারের চাকরি! সপ্তম চেষ্টায় UPSC-তে সাফল্য
SBI Recruitment : স্টেট ব্যাঙ্কে বহু পদে নিয়োগ, আবেদনের হাতে আছে আর ২ দিন, কারা যোগ্য ?
স্টেট ব্যাঙ্কে বহু পদে নিয়োগ, আবেদনের হাতে আছে আর ২ দিন, কারা যোগ্য ?
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Success Story: দিনমজুরের কাজ করেছেন, স্কুলের ফি দিতে ভাঙতেন পাথর! ৭ বার ব্যর্থ হয়েও UPSC জয়, হার মানাবে সিনেমার গল্পকেও
দিনমজুরের কাজ করেছেন, স্কুলের ফি দিতে ভাঙতেন পাথর! ৭ বার ব্যর্থ হয়েও UPSC জয়, হার মানাবে সিনেমার গল্পকেও

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget