এক্সপ্লোর

NEET UG 2025 Result: 'NEET- এর প্রস্তুতি নিতে চাইলে মোবাইল ত্যাগ করো, সপ্তাহে একবারের বেশি ব্যবহার নয়', বলছেন AIR 2 উৎকর্ষ

NEET UG 2025: ইন্দোরের বাসিন্দা উৎকর্ষ বাড়িতে নয়, হস্টেলে থেকে পড়াশোনা করেছেন। কিন্তু কেন? উৎকর্ষ বলছেন, হস্টেলে পড়াশোনার যে পরিবেশ তৈরি হয় তা বাড়িতে সম্ভব নয়।

NEET UG 2025 Result: প্রকাশিত হয়েছে NEET UG 2025- র রেজাল্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন মধ্যপ্রদেশের উৎকর্ষ অবধিয়া। ৯৯.৯৯৯৯০৯৫- এই পার্সেন্টাইল স্কোর করেছেন উৎকর্ষ। সংবাদসংস্থা এএনআই- কে দেওয়া সাক্ষাৎকারে উৎকর্ষ বলেছেন, 'বাচ্চাদের বলতে চাই, যদি NEET- এর প্রস্তুতি নিতে চাও, তাহলে মোবাইল বেশি ব্যবহার কোরো না। সপ্তাহে একবারের বেশি ব্যবহার করা উচিত নয়। আমি স্মার্টফোনের কথা বলছি। সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকা উচিত। এর পাশাপাশি উৎকর্ষ জানিয়েছেন, একাদশ শ্রেণি থেকেই NEET- এর প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। গোটা জার্নিটা উপভোগ করেছেন উৎকর্ষ। এমন নয় যে বিষয়টা খুব কঠিন ছিল। তবে তিনি যে পরিশ্রম করেছেন, সেকথাও বলেছেন উৎকর্ষ। 

ইন্দোরের বাসিন্দা উৎকর্ষ বাড়িতে নয়, হস্টেলে থেকে পড়াশোনা করেছেন। কিন্তু কেন? উৎকর্ষ বলছেন, হস্টেলে পড়াশোনার যে পরিবেশ তৈরি হয় তা বাড়িতে সম্ভব নয়। আর সেই জন্যই হস্টেলে থেকে NEET- এর প্রস্তুতি নিয়েছেন তিনি। উৎকর্ষ এও বলেছেন যে তাঁর যে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ২ হবে, এমন কিছু তিনি ভাবেননি। কিন্তু তিনি পরিশ্রম করেছেন। রোজ মন দিয়ে পড়াশোনা করেছেন। ২ বছরের ছোট ভাই রয়েছে উৎকর্ষের। আগামী দিনে সেও হয়তো JEE- এর প্রস্তুতি নেবে, এমন আভাসই দিয়েছেন উৎকর্ষ। 

NEET UG 2025 পরীক্ষায় সারা ভারতে প্রথম হয়েছেন রাজস্থানের মহেশ কুমার। তার অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ (AIR 1) এবং পার্সেন্টাইল স্কোর ৯৯.৯৯৯৯৫৪৭.  অন্যদিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দিল্লি (এনসিটি)- র অভিকা আগরওয়াল। তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৫ (AIR 5) এবং পার্সেন্টাইল স্কোর ৯৯.৯৯৯৬৮৩২.  NEET UG 2025 পরীক্ষায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন রাজস্থান, দিল্লি, গুজরাত, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের প্রার্থীরা। NEET UG 2025 পরীক্ষার রেজাল্টে প্রথম ১০ জন প্রার্থীর মধ্যে দিল্লির ৩ জন, মহারাষ্ট্রের ২ জন, গুজরাতের ২ জন, রাজস্থানের ১ জন, মধ্যপ্রদেশের ১ জন এবং পঞ্জাবের ১ জন প্রার্থী রয়েছেন। সম্ভবত প্রথমে ১০- এর মধ্যে একজনই মেয়ে প্রার্থী রয়েছেন, তিনি হলেন দিল্লির অভিকা আগরওয়াল। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
Railway Jobs: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget