এক্সপ্লোর

Recruitment News: ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে কাজ করতে চান ? কোন পদে নিয়োগ চলছে ? কারাই বা যোগ্য ?

NFDC Recruitment: ফিল্ম নিয়ে পড়াশোনা বা অ্যাডমিনিস্ট্রেশনে অভিজ্ঞতা থাকলে এই সংস্থায় কাজের জন্য আবেদন করতে পারেন। মিলবে আকর্ষণীয় বেতন এবং অন্যান্য আরও প্রচুর সুবিধে।

NFDC Recruitment: ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে চাকরির সুযোগ। একাধিক পদে লোক নেওয়া হবে এই সংস্থায়। ফিল্ম নিয়ে পড়াশোনা বা অ্যাডমিনিস্ট্রেশনে অভিজ্ঞতা থাকলে এই সংস্থায় কাজের জন্য আবেদন করতে পারেন। মিলবে আকর্ষণীয় বেতন এবং অন্যান্য আরও প্রচুর সুবিধে। এনএফডিসির ওয়েবসাইটেই প্রকাশ পেয়েছে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। দেখে নিন কোন কোন পদে লোক নেওয়া হবে এবং কী যোগ্যতাই বা লাগবে আবেদন করার জন্য।

শূন্যপদ

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে কাজের জন্য মূলত সাতটি আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে কর্মী নিয়োগ হবে। দেখে নিন কোন পদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে।

জেনারেল ম্যানেজার- ৪ জন (অসংরক্ষিত)

ডেপুটি জেনারেল ম্যানেজার- ২ জন (অসংরক্ষিত)

ম্যানেজার – ৭ জন ( ৬ অসংরক্ষিত, ১ ওবিসি)

ডেপুটি ম্যানেজার – ২ জন (১ অসংরক্ষিত, ১ ওবিসি)

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ৪ জন (৩ অসংরক্ষিত, ১ ওবিসি)

জুনিয়র অফিসার- ২ জন (১ অসংরক্ষিত, ১ ওবিসি)

অ্যাসিস্ট্যান্ট-  ১ জন (অসংরক্ষিত)

বেতন কাঠামো

আকর্ষণীয় বেতন মিলবে এই সমস্ত পদে নির্বাচিত হলে। অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত হলে সর্বনিম্ন ২৬০০০ টাকা থেকে শুরু করে ৯০০০০ টাকা পর্যন্ত বেতন মিলবে, অন্যদিকে জেনারেল ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থী মাসিক ১ লক্ষ থেকে ২,৬০০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হলে আপনি ৪০০০০ টাকা থেকে ১ লক্ষ পর্যন্ত বেতন পাবেন।

আবেদন কবে শেষ ?

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে এই পদের আবেদন শুরু হয়েছে বিগত ৮ মার্চ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন। মূলত অনলাইনেই করতে হবে আবেদন। এনএফডিসির অফিসিয়াল ওয়েবসাইটেই এই পদের জন্য আবেদন করা যাবে। পরে সেই আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে।

বয়সসীমা

এই সংস্থায় উল্লিখিত পদের জন্য আবেদন করতে গেলে প্রতিটি পদের জন্য পৃথক বয়সসীমা আছে। জেনারেল ম্যানেজার পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। তাঁকে ফিল্ম স্টাডিজ বা মাস কমিউনিকেশন বা সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স একই হবে, ৫০ বছরের মধ্যে। আর অন্যদিকে ম্যানেজার পদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। ৩৫ বছরের মধ্যে বয়স হলেই আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: Success Story: 'মিজানুর তোমায় অফিসার হতে হবে' শিক্ষকের এক ফোনেই বদলে গেল জীবন

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPSC Success Story: ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget