এক্সপ্লোর

Job News: রাষ্ট্রায়ত্ত রাইটস সংস্থায় চাকরি, মাসিক বেতন সর্বোচ্চ ২ লাখ ৪০ হাজার- কোন পদে ? কীভাবে নিয়োগ ?

Govt. Jobs: রাইটস সংস্থায় অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে কাজের সুযোগ রয়েছে। তবে শূন্যপদ এক্ষেত্রে মাত্র একটি। মেরিন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগেই মূলত হবে এই নিয়োগ।

RITES Recruitment: রাষ্ট্রায়ত সংস্থা রাইটসে চাকরির সুযোগ। অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদে কাজের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে থাকলে যোগ্য বলে বিবেচিত হবেন। নির্বাচিত প্রার্থীরা মাসে সর্বোচ্চ ২ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। আবেদন (RITES Recruitment) করতে চাইলে দেখে নিন কী কি যোগ্যতা লাগবে এবং কীভাবে আবেদন করবেন।

শূন্যপদ

রাইটস সংস্থায় অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে কাজের সুযোগ রয়েছে। তবে শূন্যপদ এক্ষেত্রে মাত্র একটি। মেরিন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগেই মূলত হবে এই নিয়োগ।

বয়সসীমা

রাইটস সংস্থায় অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদে আবেদনের (RITES Recruitment) জন্য আগ্রহী প্রার্থীদের বয়স মূলত হতে হবে ৫৫ বছরের মধ্যে। এর বেশি বয়স হলে প্রার্থীর আবেদন গৃহীত হবে না।

কাজের মেয়াদ

এই সংস্থায় চাকরির সুযোগ আছে, কিন্তু তা স্থায়ী নিয়োগ হবে না। রাইটস সংস্থায় চুক্তির ভিত্তিতে মাত্র ১ বছরের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। কাজের মেয়াদ পরে আর বাড়ানো হবে না।

বেতন কত হবে

এই সংস্থায় (RITES Recruitment) অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদে কাজের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসে ৯০ হাজার টাকা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা বেতন পাবেন।

কী যোগ্যতা লাগবে

এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং ওশেন স্ট্রাকচার বা অফশোর স্ট্রাকচারের উপর স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বন্দর পরিকল্পনা, ব্রেকওয়াটার ডিজাইন ইত্যাদি বিষয়ে কাজের ক্ষেত্রে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর।

আবেদনের ফি

রাইটস সংস্থায় (RITES Recruitment) আবেদনের জন্য অসংরক্ষিত এবং ওবিসি প্রার্থীদের ৬০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ৩০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

এক্ষেত্রে প্রার্থীকে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ। আগামী ৭ জুন হবে এই ইন্টারভিউ। গুরগাঁওতে রাইটস সংস্থার দফতরে এই ইন্টারভিউ নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ দিন

১৫ মে থেকে শুরু হয়েছে রাইটস সংস্থায় এই পদে আবেদন, চলবে আগামী ২ জুন পর্যন্ত। ৩ জুন ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে প্রার্থীদের। ৭ জুন হবে ইন্টারভিউ।

আরও পড়ুন: UPSC Preparation Tips: UPSC প্রস্তুতি নিতে ছেড়েছিলেন সরকারি চাকরি! তারপর?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget