এক্সপ্লোর

SBI Recruitment: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শূন্যপদ, নিয়োগ হবে অস্থায়ী পদে- আবেদন করবেন ? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শূন্যপদ, নিয়োগ হবে অস্থায়ী পদে- আবেদন করবেন ?

Recruitment News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মূলত একটিমাত্র শূন্যপদে হবে নিয়োগ। এই নিয়োগ হবে মার্কেটিং বিভাগে। হেড অফ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং পদের জন্যেই চলছে এই নিয়োগ প্রক্রিয়া।

Recruitment News:  সারা বছরই প্রায় কোনও না কোনও বিভাগে নিয়োগ চলতেই থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এই বছরের শুরুতেই একটি পদে নিয়োগ হয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে, এবার আরও একটি পদে হবে নিয়োগ। সংস্থার পক্ষ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি (SBI Recruitment 2024)। তবে এই চাকরি স্থায়ী নয়, মূলত চুক্তির ভিত্তিতেই হবে এই নিয়োগ। UGC বা AICTE স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করা যাবে। দেখে নিন কতগুলি শূন্যপদ এবং কীভাবেই বা আবেদন করা যাবে ?

শূন্যপদ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মূলত একটিমাত্র শূন্যপদে হবে নিয়োগ। এই নিয়োগ হবে মার্কেটিং বিভাগে। হেড অফ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং পদের জন্যেই চলছে এই নিয়োগ প্রক্রিয়া।

বয়সসীমা

হেড অফ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স সর্বোচ্চ হতে হবে ৫৫ বছর। তবে যোগ্য প্রার্থীদের জন্য বয়সসীমা অতিরিক্ত ৩ বছর পর্যন্ত বাড়ান হতে পারে।

কাজের স্থান

নির্বাচিত প্রার্থী মূলত মুম্বইয়ের কর্পোরেট সেন্টারে কাজ করবেন। সেখানেই তাঁকে পোস্টিং দেওয়া হবে।

কাজের মেয়াদ

হেড অফ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং পদে কাজের জন্য (SBI Recruitment 2024) নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের নির্দেশে এই মেয়াদ আরও ১ বছর বাড়তে পারে।

শিক্ষাগত যোগ্যতা

যে সমস্ত প্রার্থী UGC বা AICTE স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়েছেন, এবং মার্কেটিং ও কমিউনিকেশনের বিষয়ে জ্ঞান আছে তাঁরা এই পদে আবেদন করতে পারবেন। ব্যাঙ্কিং, ই-কমার্স, ফিনটেক সংস্থার ব্যবসা কীভাবে বাড়াতে হয় সে ব্যাপারে জ্ঞান থাকলে এই পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনের ফি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI Recruitment 2024) এই পদে আবেদনের জন্য অসংরক্ষিত, ইডব্লিউএস প্রার্থীদের আবেদনের ফি হিসেবে দিতে হবে ৭৫০ টাকা। SC/ST/OBC/pwD প্রার্থীদের জন্য কোনও আবেদনের ফি দিতে হবে না।

কীভাবে হবে নির্বাচন

এক্ষেত্রে প্রার্থীকে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী বাছাই। পরে ওয়েবসাইটে এই পদে নিয়োগের ইন্টারভিউর তারিখ ও সময় জানান হবে।

আবেদনের শেষ দিন

এই পদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজের জন্য আবেদনের শেষ দিন ৯ এপ্রিল ২০২৪।

আরও পড়ুন: Job News: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিয়োগ হবে, কোন বিভাগে ? কত শূন্যপদ ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget