এক্সপ্লোর

Success Story: ১৫ লাখের চাকরি ছেড়ে শিক্ষকতায় আসা, দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নতুন জীবন শুরু রোশনির

Roshni Mukherjee Learn-o-Hub: ১৫ লাখ টাকার চাকরিও হেলায় ছেড়ে দিয়েছেন তিনি। নিজে এমন এক প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন যেখানে ছাত্র-ছাত্রীরা উপযুক্ত শিক্ষা পাবে, দুস্থ পড়ুয়ারা বিনামূল্যে পড়ার সুযোগ পাবে।

Roshni Mukherjee: কোনও মানুষ যখন ভিতর থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে সে কোনও কাজ করেই ছাড়বে, তখন আর পৃথিবীর কোনও কিছুই তাঁর কাছে অসাধ্য থাকে না। তেমনই একজন ছোটবেলা থেকেই চাইতেন যাতে দেশের ছেলে-মেয়েরা উন্নত মানের শিক্ষা (Success Story) পায়, আর সেই কাজ করতে নিজের প্যাশনের জন্য ১৫ লাখ টাকা প্যাকেজের চাকরিও হেলায় ছেড়ে দিয়েছেন তিনি। নিজে এমন এক প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন যেখানে ছাত্র-ছাত্রীরা উপযুক্ত শিক্ষা পাবে, দুস্থ পড়ুয়ারা বিনামূল্যেই পড়ার সুযোগ পাবে। রোশনি মুখার্জীর (Roshni Mukherjee) নিজের হাতে তাঁর প্রতিষ্ঠান 'লার্ন-ও-হাব' গড়ে তোলার কাহিনি এরকমই।

ধানবাদে নিতান্ত মধ্যবিত্ত এক পরিবারে জন্ম হয় রোশনি মুখার্জীর। তাঁর বাবা-মা চেয়েছিলেন যাতে তাঁর মেয়ে একটি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হয়। আর সেইজন্য কাছের একটি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তিও হন রোশনি। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল রোশনির। তাঁর জুনিয়র ক্লাসের পড়ুয়ারা যখন কিছু বুঝতে পারত না, রোশনি তাদের পড়া বুঝিয়ে দিত এবং সেই পড়া বোঝানোর মধ্যে অফুরান আনন্দ খুঁজে পেত রোশনি।

পরে উচ্চতর শিক্ষার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রোশনি, পদার্থবিদ্যা নিয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হন তিনি। কলেজে পড়ার সময়েও তাঁর বন্ধুদের পদার্থবিদ্যার সমস্যা সমাধানে সাহায্য করতেন তিনি। তারপর ব্যাঙ্গালোরে চাকরি নিয়ে চলে যান রোশনি, কিন্তু সেই সময়েও তাঁর মনের মধ্যে এটাই ছিল যাতে তিনি পড়াতে পারেন ছেলে-মেয়েদের। তাঁর ইচ্ছে ছিল তিনি এমনভাবে পড়াবেন যাতে আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী তাঁর ক্লাসে অংশ নিতে পারে।

২০১১ সালে ইউটিউবে পড়ানো শুরু করেন রোশনি মুখার্জী। চাকরির পাশাপাশি তিনি ইউটিউবে নিজের একটি চ্যানেল খুলে ফেলেন এবং সেখানে পদার্থবিদ্যা নিয়ে ভিডিয়ো করে পোস্ট করতে থাকেন। সেই চ্যানেলের নাম প্রথমে তিনি দিয়েছিলেন 'এক্সাম ফিয়ার'। রোশনি জানিয়েছেন যে সেই সময় ভারতে ইউটিউবে অত ভাল কনটেন্ট ছিল না। অনেক কম সংখ্যক ছেলে-মেয়ে ইউটিউবে পড়াশোনা করত। তিনি জানান যে সেই সময় একজন ভিডিয়োতে কমেন্ট করেছিলেন যে পড়া ১০ মিনিটে রোশনি বুঝিয়েছেন তা তাঁর স্কুলের শিক্ষক ১ সপ্তাহেও বোঝাতে পারেননি। আর এই কমেন্ট পড়েই তাঁর উৎসাহ আরও বেড়ে যায়।

যে সময় শুরু করেছিলেন সেই সময় তাঁর কাছে রিসোর্স অনেক কম ছিল। রাস্তার ধারে ঘর হওয়ার দরুণ গাড়ি-ঘোড়ার আওয়াজ আসত, ফলে ভোর ৪টের সময় উঠে তাঁকে ভিডিয়ো বানাতে হত। আবার অনেক সময় মাঝরাতেও ভিডিয়ো বানিয়েছেন তিনি। ২০১৪ সালে তিনি ১৫ লাখের চাকরি ছেড়ে দেন এবং ২০১৭ সালে নানা প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁর চ্যানেলের পারফরম্যান্স খারাপ হতে থাকে। ২০১৯ সালে তিনি চ্যানেলের নাম বদলে করেন 'লার্ন-ও-হাব'। এরপর আরও অনেককে এই কাজে নিয়োগ করেন তিনি। ২০২১ সালে এই টিমে যোগ দেন ৩০ জন সদস্য। বেঙ্গালুরুতে নিজের অফিস চালু করেন তিনি এবং এই প্ল্যাটফর্মের একটি অ্যাপও নিয়ে আসেন রোশনি।  

আরও পড়ুন: Recruitment News: রেলের নিয়োগে বাড়ল শূন্যপদ, ১৪ হাজারেরও বেশি পদে এবার চাকরির সুযোগ

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget