এক্সপ্লোর

UGC News: উচ্চশিক্ষায় বড় রদবদলের প্রস্তাব, বছরে দু'বার ভর্তি হওয়া যাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে

Higher Education: উচ্চশিক্ষায় বড় ধরনের রদবদলের খসড়া প্রস্তাব জমা দিল UGC.

কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবার বড় রদবদলের খসড়া প্রস্তাব জমা দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। জানা যাচ্ছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে এবার থেকে বছরে দু'বার ভর্তি হওয়া যাবে। একবার জুলাই-অগাস্ট মাসে ভর্তি হওয়া যাবে, দ্বিতীয় বার ভর্তি হওয়া যাবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। (UGC News)

উচ্চশিক্ষায় বড় ধরনের রদবদলের খসড়া প্রস্তাব জমা দিল UGC. সংস্থার চেয়ারম্যান ওই খসড়া প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন সংবাদমাধ্যমে। বছরে দু'বার ভর্তি ছাড়াও, প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে কলাবিভাগের পড়ুয়ারা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবেন বলে জানিয়েছেন। অর্থাৎ উচ্চমাধ্যমিকে যে বিভাগে পড়াশোনা করেছেন, স্নাতকস্তরে সেই বিষয়ের বাইরের বিষয়ও বেছে নিতে পারেন পড়ুয়ারা। আবার স্নাতকস্তরে যে বিষয়ে পড়াশোনা করেছেন, স্নাতকোত্তর স্তরে অন্য বিষয় বেছে নেওয়া যাবে। শুধু প্রবেশিকায় উতরোলেই হবে। (Higher Education)

একনজরে UGC-র প্রস্তাব-

  • কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বছরে দু'বার ভর্তি, জুলাই-অগাস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারি। এতে ভর্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষাও করতে হবে না। একবার সুযোগ হারালে, দ্বিতীয় বার সুযোগ মিলবে একই বছরে। 
  • একবার মাঝপথে ছাড়লে, গোড়া থেকে কোর্স শুরু করতে হবে না। যেখানে ছাড়বেন, সেখান থেকেই আবার কোর্স শুরু করার সুযোগ থাকবে। একই সঙ্গে দু'টো ডিগ্রি অর্জন করা সম্ভব। 
  • কলা বিভাগের ছাত্রছাত্রী বিজ্ঞান বা অন্য বিভাগে ভর্তি হতে হবে। শুধুমাত্র প্রবেশিকা পরীক্ষায় উতরে গেলেই হল। 
  • উপস্থিতি নিয়ে ঝামেলার অবকাশ থাকবে না।  চাইলে ক্লাসরুমে হাজির হবেন পড়ুয়ারা, নইলে অনলাইনও ক্লাস করা যাবে। 

আরও বলা হয়েছে যে, এবার থেকে তিন-চার বছরে স্নাতকের কোর্স হবে। স্নাতকোত্তর কোর্স হবে এক বা দু'বছরে। কোর্সে মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট থাকবে। Minimum Standards of Instruction for the Grant of Undergraduate Degree and Postgraduate Degree Regulations 2024 নামের ওই খসড়া প্রস্তাব জমা দিয়েছে UGC. UGC-র প্রধান মামিদালা জগদেশ কুমার বলেন, "খসড়া প্রস্তাবের মাধ্যমে ভারতে উচ্চশিক্ষার ভোলবদলই লক্ষ্য।  এতে পড়ুয়াদেরও সুবিধা হবে, সকলের অন্তর্ভুক্তির সুযোগ বাড়বে, একাধিক বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন পড়ুয়ারা।" এমনকি চাইলে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে একই সঙ্গে দুই বিষয়ে ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে বলে জানিয়েছেন তিনি।

ভর্তির ন্যূনতম যোগ্যতাও শিথিল করার প্রস্তাব দিয়েছে UGC. UGC প্রধান জানিয়েছেন, যে কোনও বিষয়ে ৫০ শতাংশ নম্বর যদি পান পড়ুয়াকা, স্কিল ডেভলপমেন্ট, ইন্টার্নশিপ এবং অন্য বিষয়ে আরও বাড়তি নবম্বর তোলার সুযোগ পাবেন তাঁরা। ভারতীয় শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget