এক্সপ্লোর

UPSC CSE Toppers 2024: বাবাই ছিলেন রোল মডেল, দীর্ঘ ৭ বছরের শ্রমে UPSC-র সিভিল সার্ভিসে প্রথম শক্তি দুবে; কী জানালেন ?

UPSC CSE 2024 Topper Shakti Dubey: সংবাদমাধ্যমে শক্তি দুবে ফলপ্রকাশের পরে আজ জানান, 'বহু বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি। আমি ফলপ্রকাশের পরেই সকলকে জানাই, বাড়ির সকলেই খুব খুশি।'

UPSC Toppers: ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে আজ। ২০২৪-এর এই পরীক্ষায় সারা দেশের (UPSC CSE Results 2024) মধ্যে প্রথম হয়েছেন শক্তি দুবে। দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছেন তিনি। প্রয়াগরাজের বাসিন্দা শক্তি দুবে (UPSC Topper Shakti Dubey) এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি নিয়ে স্নাতক উত্তীর্ণ হন এবং ২০১৮ সাল থেকে তিনি সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করেন। আর সেই ৭ বছরের শ্রমেই এসেছে কাঙ্ক্ষিত সাফল্য। কী জানালেন তিনি ?

কে এই শক্তি দুবে

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা শক্তি দুবে। এখান থেকেই তিনি স্কুলের পড়াশোনা শেষ করেছিলেন এবং কলেজের পড়াও শেষ করেছেন। প্রথমে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি বায়োকেমিস্ট্রি নিয়ে স্নাতক হন এবং তারপর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপরেই ২০১৮ সালে শুরু হয় সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি। পাঁচবার পরীক্ষা দিয়েছেন তিনি আর সবশেষে পঞ্চমবারে এসে মেলে সাফল্য। 

একটি মক ইন্টারভিউতে শক্তি দুবে বলেছেন যে তাঁর পারিবারিক আবহের কারণেই সিভিল সার্ভিসে আসার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। শক্তি দুবে বলেন, 'আমার বাবা পুলিশে কাজ করেন। আমি তাঁকে এই পদে কাজ করতে দেখেছি। আমি প্রথম দিকে ভাবতাম যে এটা হয়ত একটা সামান্য চাকরি। কিন্তু পরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকার সময়য় বুঝতে পারি এই চাকরির গুরুত্ব। বুঝতে পারি যে পুলিশি ব্যবস্থা আসলে আমাদের নিরাপত্তার অনুভূতি দেয়। একটা ছোট্ট শক্তি বা ক্ষমতা কীভাবে একজনের জীবনে বড় বদল আনতে পারে ! আর কীভাবে এই পাবলিক সার্ভিস বড় অংশের মানুষের সহায়তা করে চলেছে, তা বুঝতে পারি। আর তাই প্রথমেই আমি সরকারের এই পাবলিক সার্ভিসের দুনিয়ার প্রতি আকৃষ্ট হই।'

শুধু তাই নয়, শক্তি দুবে তাঁর এই সাফল্যের পিছনে তাঁর বাবা-মায়ের অবদানকেও স্বীকৃতি দিয়েছেন, বলেছেন যে তাঁর কেরিয়ারের এই সিদ্ধান্ত নিয়ে তিনি আগেই বাবা-মায়ের সঙ্গে আলোচনা করেছিলেন এবং তারা এই যাত্রাপথে সবসময় তাঁর পাশে ছিলেন।

এএনআই সংবাদমাধ্যমে শক্তি দুবে ফলপ্রকাশের পরে আজ জানান, 'বহু বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি। আমি ফলপ্রকাশের পরেই সকলকে জানাই, বাড়ির সকলেই খুব খুশি। প্রথমে এটা বিশ্বাস করা কঠিন হয়েছিল। ফলে ধীরে ধীরে এটা আমার অনুভূতির সঙ্গে মিশে যায়। তবে আমার ভাই আগে থেকেই বুঝতে পেরেছিল যে আমি এবারে প্রথম হব। আর আমি নিজেও ভাবিনি যে প্রথম হব।'

তিনি আরও জানান যে এই ফলাফল দেখে রেজাল্টের পিডিএফে সবার প্রথমে নিজের নাম দেখে সবার আগে তিনি বাবাকে ফোন করেন। তারপরে মাকে ফোন করেন তিনি। প্রথমে অনেকটা ঘাবড়েও গিয়েছিলেন যে এটা আদৌ সত্যি কিনা, পিডিএফ ভুয়ো কিনা, কিন্তু পরে তাঁর কোচিং সেন্টারের মাস্টারমশাই তাঁকে জানান যে এটাই ঠিক যে তিনি প্রথম হয়েছেন।

ইউপিএসসি উৎসাহীদের নিয়ে কী বললেন 

ইউপিএসসির জন্য অনেকেই প্রস্তুতি নেন। কিছু ত্রুটির কারণে সকলের নির্বাচন হয় না। কিন্তু সমস্ত উৎসাহীদের মনে রাখতে হবে যে ইউপিএসসি নিছকই একটি পরীক্ষামাত্র, তা কখনই জীবনের থেকে বড় নয়। খুব কম বাছাই করা বই পড়তে হবে, আগের বছরের সিলেবাস, প্রশ্নের ধরনের উপর দখল থাকতে হবে। তাছাড়া যত পারা যায় মক পরীক্ষা দেওয়া মক ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করতে হবে যাতে ইউপিএসসির পরীক্ষার ধরনের সঙ্গে উৎসাহীরা অভ্যস্ত হতে পারে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget