এক্সপ্লোর

C Voter Exit Poll: সি ভোটার বুথফেরত সমীক্ষায় বড় চমক! এই রাজ্যে উল্টে যাবে পাশা?

Odisha Exit Poll: এই রাজ্যে গতবারেও সিঙ্গল ডিজিট ছিল বিজেপির আসনপ্রাপ্তি। এবার সেখান থেকে অনেক বেশি আসন পেতে পারে বিজেপি। ইঙ্গিত সি ভোটার বুথ ফেরত সমীক্ষায়

কলকাতা: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শেষ।  ভোটশেষে নির্ধারিত সময়ের পরে বেরোল বুথ ফেরত সমীক্ষাও (Exit Poll 2024)। এবিপি সি ভোটারের (ABP C Voter Exit Poll) বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে একাধিক চমক। তার মধ্যেই রয়েছে ওড়িশাও। 

ওড়িশায় (Odisha Exit Poll 2024) ভোট নিয়ে যে পরিসংখ্যান উঠে এসেছে এবিপি সি ভোটার সমীক্ষায় তা কার্যত চমকে দেওয়ার মতো। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল এবার একেবারে উল্টে যেতে পারে। যে রাজ্যে সামান্য কয়েকটি আসন পেত বিজেপি। এবার সেখানেই একেবারে আসন সংখ্যার নিরিখে বৃহত্তম দল হতে পারে পদ্ম-শিবির। অনেক কম আসন পেতে পারে নবীন পট্টনায়েকের বিজেডি।  

সি ভোটারের সমীক্ষা:
এবিপি সি ভোটারের বুথফেরত সমীক্ষা অনুয়ায়ী ওড়িশায় বিজেপি পেতে পারে ১৭-১৯টি আসন। বিজেডি পেতে পারে ১-৩ বিজেডি। I.N.D.I.A জোটের হাতে আসতে পারে ০-১ টি আসন।  

২০১৯ সালে কী ফল ছিল?
গত লোকসভা নির্বাচনে ওড়িশায় বিজেডি পেয়েছিল ১০টি আসন। কংগ্রেসের কাছে ছিল ১টি আসন। এনডিএ চারটি আসন পেয়েছিল।

অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা যদি ঠিক হয় তাহলে গতবারের থেকে একেবারে উল্টো ফল হবে। জগন্নাথ ধামের রাজ্যের ঝুলি উপুর করে সমর্থন পেতে পারে নরেন্দ্র মোদির বিজেপি। যদিও বুথ ফেরত সমীক্ষা মানতে চায়নি বিজেডি। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিজেডি নেতা সস্মিত পাত্র বলেছেন, '২০১৪ এবং ২০১৮ সালে ওড়িশার ক্ষেত্র এমন বুথ ফেরত সমীক্ষা ভুল বলে প্রমাণিত হয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেডি খুব ভাল ফল করবে। ২১টি লোকসভা আসনের মধ্যে বিজেডি অন্তত ১২টি আসন পাবে। বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানেও বিজেডি তিন-চতুর্থাংশ আসন পেয়ে জিতবে।'

ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি সি ভোটার এক্সিট পোলের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ভোটের পরে ১৮ ঊর্ধ্ব ভোটারদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বাংলায় বড় চমক! সি ভোটারের সমীক্ষায় বাজিমাত বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget