এক্সপ্লোর

C Voter Exit Poll: উত্তরপ্রদেশে ভরসা পদ্ম ফুলেই! ধাক্কা খাবে না BJP, ইঙ্গিত সমীক্ষায়

Uttar Pradesh Exit Poll: লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কোনও দল ভাল ফল করলে দিল্লির মসনদ দখলের দৌড়ে অনেকটাই এগিয়ে যায় তারা। এবারও কি একই ট্রেন্ড দেখা যাবে?

কলকাতা: লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে যার দখল থাকে দিল্লির মসনদ দখলের লড়াইয়েও অনেকটা এগিয়ে যায় সেই দল। এর আগের ২০১৯ সালে উত্তরপ্রদেশে একচেটিয়া ফল করেছিল বিজেপি। তার প্রভাব দেখা গিয়েছিল মোট ফলেও। এবার বিজেপির ফল নিয়ে কী বলছে এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা?

৮০টি আসন রয়েছে উত্তরপ্রদেশে। এই রাজ্যেই বারাণসী কেন্দ্র থেকে ফের প্রার্থী হয়েছে নরেন্দ্র মোদি। রাহুল গাঁধীও ওয়েনাডের পাশাপাশি উত্তর প্রদেশের রায়বরেলি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। 

উত্তর প্রদেশের লোকসভা নির্বাচন ২০২৪:
এবারের বুথ ফেরত সমীক্ষা যা ইঙ্গিত দিয়েছে তা বিরোধী জোটের জন্য খুব সুখকর নয়। উল্টোদিকে অল্প ধাক্কা খেলেও বিশেষ কোনও ক্ষতি হবে না বিজেপির। এমনটাই ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। 

বুথ ফেরত সমীক্ষায় দাবি, উত্তরপ্রদেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ঝুলিতে দেখা যেতে পারে ৬২-৬৬টি আসন। তাদের পক্ষে থাকতে পারে ৪৪.১ শতাংশ ভোট। উল্টোদিকে ইন্ডিয়া-জোটের হাতে আসতে পারে ৩৬.৯ শতাংশ ভোট। বিরোধীদের দখলে থাকতে পারে ১৫-১৭ টি আসন। 

২০১৪ সালের নির্বাচনে, উত্তরপ্রদেশ অপ্রতিরোধ্য ছিল বিজেপি। সেবার ৭১টি আসন জিতেছিল যা নরেন্দ্র মোদীকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছিল। ২০১৯ সালের নির্বাচনে, বিজেপি ৬২টি আসন পেয়েছিল, এনডিএ রাজ্যে মোট ৬৪টি আসন জিতেছিল, যা তাদের দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের জন্য ভাল জায়গায় নিয়ে গিয়েছিল। 

এই বছর উত্তরপ্রদেশের তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদি, স্মৃতি ইরানি, রাহুল গাঁধী, অখিলেশ যাদব, আফজাল আনসারি, রাজনাথ সিং, হেমা মালিনী, ডিম্পল যাদব, অরুণ গোভিল, রবি কিষাণ।

ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি সি ভোটার এক্সিট পোলের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ভোটের পরে ১৮ ঊর্ধ্ব ভোটারদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বাংলায় বড় চমক! সি ভোটারের সমীক্ষায় বাজিমাত বিজেপির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget