এক্সপ্লোর

Panchayat Election 2023: 'হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা' অভিযোগ আনিসের বাবা সালেম খানের

Panchayat Poll 2023: পঞ্চায়েত ভোটে সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনিসের দাদা সামসুদ্দিন খান। রাজ্য নির্বাচন কমিশন, মহকুমা শাসক ও পুলিশকে চিঠিও দিয়েছেন বলে দাবি।

কলকাতা: পঞ্চায়েতে (Panchayat Election 2023) সিপিএম প্রার্থী হওয়ায় আনিসের দাদাকে হুমকির অভিযোগ। হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, দাবি আনিস খানের বাবার। ছেলে ভোটে দাঁড়ানোয় গোটা পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, দাবি সালেম খানের। পঞ্চায়েত ভোটে সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনিসের দাদা সামসুদ্দিন খান। রাজ্য নির্বাচন কমিশন, মহকুমা শাসক ও পুলিশকে চিঠিও দিয়েছেন বলে দাবি। হুমকির অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।

আনিসের দাদাকে হুমকির অভিযোগ: ভোট ঘোষণার পর থেকে কখনও বাড়িতে সাদা থান পাঠিয়ে, হুমকি পোস্টার দিয়ে, আবার কখনও বোমাবাজি, গুলি, রক্ত ঝরিয়ে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এবার পঞ্চায়েতে প্রার্থী হওয়ায় আনিস খানের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। হাওড়ার আমতা ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৪১ নম্বর আসনে সিপিএমের প্রার্থী হয়েছেন আনিস খানের দাদা শামসুদ্দিন খান। অভিযোগ, আনিসের দাদা ভোটে দাঁড়ানোয় গোটা পরিবারকেই বারবার শাসকদলের হুমকি মুখে পড়তে হচ্ছে। বাড়ির বাইরে পুলিশি পাহারা থাকলেও তাতে আস্থা নেই আনিসের পরিবারের। আনিসের বাবা সালেম খান বলেন, “নিরাপত্তা নেই কোনও। পুলিশ তো আছে বাড়ির সামনে, কিন্তু ওরা তৃণমূলের সঙ্গেই বেশি মেলামেশা করে।’’

ছাত্রনেতা আনিস খানের হত্যা-মামলা ঘিরে বারবার উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। পঞ্চায়েত ভোটের লড়াইয়ে এবার আনিস খানের ইস্যুকে হাতিয়ার করেছে সিপিএম। ভাইয়ের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে ভোটের ময়দানে নেমেছেন আনিসের দাদা সামসুদ্দিন খান। মেজো ছেলের হয়ে দেওয়াল লিখেছেন বাবা সালেম খান। সিপিএমের হয়ে প্রচারে নেমেছে আনিস খানের গোটা পরিবার।

২০২২-এর ১৯ ফেব্রুয়ারি ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে আনিসকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ তোলে পরিবার। ঘটনার পর সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সিটের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে গ্রেফতার করা হয় আমতা থানার এক হোমগার্ড এবং এক সিভিক ভলান্টিয়ারকে। কিন্তু, এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে ছাত্রনেতার পরিবার। আগেই আনিসের বাবা সালেম খান জানিয়েছিলেন, “কীভাবে আনিসের হত্যা এখনও সিট জানাতে পরেনি আরও সময় চেয়েছে পুলিশ। সিবিআই তদন্ত চেয়েছি আদালতে।’’ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget