এক্সপ্লোর

Lok Sabha Election 2024: নলহাটিতে প্রচারে বেরিয়ে গ্রামবাসীর ক্ষোভ শুনলেন শতাব্দী !

Lok Sabha Election 2024 : শতাব্দীর আশ্বাস, ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তা শীঘ্রই সারাই হবে।

নলহাটি : 'বারবার আবেদন করেও মেলেনি বাড়ি, হয়নি রাস্তা।' লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রচারে বেরিয়ে গ্রামবাসীর ক্ষোভ শুনলেন বীরভূমের (Birbhum Lok Sabha Constituency) তিন বারের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (TMC MP Satabdi Roy)। সাংসদকে পেয়ে ক্ষোভ উগরে দিলেন নলহাটি ২ নম্বর ব্লকের বাসিন্দাদের একাংশ। যদিও শতাব্দীর আশ্বাস, ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তা শীঘ্রই সারাই হবে।

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী। এর আগে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দিদির দূত হিসেবে একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শতাব্দীকে। রামপুরহাট, নলহাটি, মহম্মদবাজার, দুবরাজপুরে গিয়ে গ্রামবাসীর অভাব-অভিযোগ শুনতে হয় তৃণমূল সাংসদকে। পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী। গত বছর জুনে বিক্ষোভের মুখে পড়েন তিনি। সেবার দুবরাজপুর ব্লকের (Dubrajpur Block) চিনপাই গ্রামে দলীয় প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল সাংসদকে। গ্রামবাসী অভিযোগ জানান, জলের অভাব, মিলছে না বার্ধক্য ভাতাও। বারবার আবেদন করেও সমস্যার সমাধান হচ্ছে না। এবার লোকসভা ভোটের প্রচারে গিয়েও তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হল।

তবে কি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি প্রকট হচ্ছে বীরভূমে ? প্রসঙ্গত, গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করে সিবিআই (CBI)। এরপর আর্থিক তছরুপ বিরোধী আইনে ইডির (Enforcement Directorate) দায়ের করা মামলায় ২০২২-এর ১৭ নভেম্বর থেকে জেলবন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে রয়েছেন।

এই পরিস্থিতিতে কেষ্ট-হীন বীরভূমে লোকসভা ভোট। কী হবে তৃণমূলের ? রাজ্যের শাসক দল কি পারবে ভোট বৈতরণী পার হতে ? শতাব্দীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন IPS দেবাশিস ধরকে। বীরভূমের মতো হেভিওয়েট কেন্দ্র থেকে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে প্রার্থী করেছে বিজেপি। ইস্তফা দেওয়ার ৯ দিনের মাথায় IPS থেকে সরাসরি ভোটযুদ্ধে নেমে পড়েছেন দেবাশিস ধর। ইস্তফাপত্রে দেবাশিস ধর জানিয়েছিলেন, তিনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে চান তিনি। অবশেষে ইস্তফা মঞ্জুর হতেই, বীরভূমে ৩ বারের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে দেবাশিস ধরকেই প্রার্থী করল বিজেপি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget