এক্সপ্লোর

Lokshaba election 2024: ওন্দার বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক, সন্ত্রাসের পরিকল্পনার অভিযোগ তৃণমূলের

Lokshaba election 2024: বুথের পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে থাকবে বিজেপির দলের লোকেরা। দলীয় নেতা কর্মীদের এমন বার্তাই দিলেন ওন্দার বিজেপি বিধায়ক।

পূর্ণেন্দু সিংহ, ওন্দা: বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী (Central force) আর বুথের বাইরে থাকবে বিজেপির (BJP) বাহিনী, এই মন্তব্য করে নতুন বিতর্ক তৈরি করলেন ওন্দার বিজেপির বিধায়ক অমর নাথ শাখা( Onda BJP MLA)। ভোটে সন্ত্রাস করতেই বিজেপির এই পরিকল্পনা বলে পালটা দাবি তৃণমূলের (TMC)।

বুথের পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে থাকবে বিজেপির দলের লোকেরা। দলীয় নেতা কর্মীদের এমন বার্তাই দিলেন বিজেপি বিধায়ক। এদিকে বিজেপি বিধায়কের এই বার্তা প্রমাণ করছে ভোটে তারা সন্ত্রাস করতে চলেছে। এই অভিযোগই তোলা হয়েছে তৃণমূলের তরফে। 

আরও পড়ুন: Dilip Attacks Mamata: মর্নিং ওয়াকে বেরিয়ে মমতাকে তীব্র আক্রমণ, নৌশাদকে কটাক্ষ করে কী বললেন দিলীপ ঘোষ?

রীতিমতো হুঁশিয়ারির সুরে একথা বলে ফের বিতর্কে জড়ালেন ওন্দার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমর নাথ শাখা। এর আগে বহুবার বেফাঁস ও বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের কুরুচিকর কথা বলে বারে বারে শিরোনামে এসেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা।  বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ্ণুপুর লোকসভার ওন্দা বিধানসভার দুবড়াকোণে দলীয় প্রার্থীর সমর্থনে পথ সভায় বিজেপির বিধায়ক দলীয় কর্মীদের উদ্দেশ্যে অমর নাথ শাখা বলেন, "ভোটের সময় বুথের পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে থাকবে বিজেপির বাহিনী।৷ বিজেপির এই বাহিনী তৃণমূলের ভোট লুট ও ভোট সন্ত্রাস আটকাবে বলে দাবি করেন বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। বিজেপির বিধায়কের এই মন্তব্য আসলে ভোট সন্ত্রাসের বার্তা বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল (ishnupur TMC Candidate Sujata Mondal)।

আগেও একাধিকবার নানা ভাষায় হুমকি দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। ২০২৩ সালে দুর্গাপুোজর পর দলের বিজায় সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি স্থানীয় বিডিও-র নাক ভেঙে দেওয়ার হুঁশিয়ার দেন তিনি।

২০২৩ সালের ডিসেম্বরে বাঁকুড়ার ওন্দা সবজি বাজারে বিজয়া সম্মিলনী ছিল বিজেপি। ওই সম্মেলন মঞ্চে বক্তব্য রাখেন ওন্দার বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা। এলাকার পরিস্থিতি নিয়ে বলতে উঠে বিভিন্ন ধরনের বীজ বন্টন নিয়ে বেনিয়মের অভিযোগ তোলেন তিনি। তার প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দেন। সেই কথা বলতে গিয়েই বিজেপি বিধায়ক বলেন, ”ওই দিন আমরা বিডিও অফিসের কাঁচ না ভাঙতে পারি বিডিও-র নাক তো ভাঙতে পারি।”

আরও পড়ুন: West Bengal News : ১৩৭ কোটি টাকার ব্যবসা মিথ্যে কথা ! 'দালালের' ঘাড়ে দোষ চাপাল শাহজাহান, কে সে ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget