এক্সপ্লোর

Rajya Sabha Elections 2024: রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি NDA, আরও কোণঠাসা হওয়ার পথে বিরোধীরা

NDA in Rajya Sabha: বিভিন্ন রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনে নির্বাচন হয়, তাতে BJP একাই ৩০টি আসনে জয়ী হয়েছে।

নয়াদিল্লি: রাজ্য়সভা নির্বাচনে গড়াপেটার অভিযোগ উঠেছে একাধিক জায়গায়। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ হওয়ার একেবারে কাছাকাছি পৌঁছে গেল BJP নেতৃত্বাধীন NDA শিবির। সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা পেতে আর মাত্র তিনটি আসন প্রয়োজন তাদের। BJP-র আসনসংখ্যাই এই মুহূর্তে ৯৭, ১০০-র কাছাকাছি। (Rajya Sabha Elections 2024) অর্থাৎ রাজ্যসভাতেও কোণঠাসা হওয়ার পথে বিরোধী শিবির I.N.D.I.A.

সম্প্রতি বিভিন্ন রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনে নির্বাচন হয়, তাতে BJP একাই ৩০টি আসনে জয়ী হয়েছে। হিমাচলপ্রদেশ এবং উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির বিধায়কদের ভাঙিয়ে তারা দু'টি আসন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ। এর ফলে, সংসদের উচ্চকক্ষে BJP নেতৃত্বাধীন NDA সরকারের আসনসংখ্যা বেড়ে ১১৮ হয়ে গিয়েছে। (NDA in Rajya Sabha)

রাজ্যসভার ২৪৫ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১২৩ আসন পাওয়া জরুরি। কিন্তু বর্তমানে রাজ্যসভার পাঁচটি আসন ফাঁকা পড়ে রয়েছে। এর মধ্যে চারটি জম্মু ও কাশ্মীরের, যেখানে রাষ্ট্রপতি শাসন তলায় বিধানসভা কার্যকর নেই। মনোনীত সদস্যের একটি আসনও ফাঁকা পড়ে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যসভার মোট আসনসংখ্যা ২৪০। সেই অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা ১২১, যে লক্ষ্যে পৌঁছতে আর মাত্র তিনটি আসন প্রয়োজন NDA-র। 

আরও পড়ুন: PM Surya Ghar: খরচের উপর মিলবে ভর্তুকি, বিনামূল্যে সৌরশক্তি ১ কোটি পরিবারকে, সায় 'প্রধানমন্ত্রী সূর্য ঘরে'

লোকসভায় এমনিতেই একচ্ছত্র আধিপত্য BJP-র। কিন্তু রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কিছু বিল পাস করানোর ক্ষেত্রে ভাবতে হতো কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে। তিন তালাক বিলও রাজ্যসভাতে বাধাপ্রাপ্ত হয়েছিল বিরোধীদের আপত্তিতে। ভূমি সংস্কার বিলের ক্ষেত্রেও আপত্তি জানিয়েছিলেন বিরোধীরা। আজও ভূমি সংস্কার বিল পাস করাতে পারেনি কেন্দ্র, সেটি পুনরায় উত্থাপিতও করা হয়নি। তবে ২০১৯ সালে ক্ষমতায় আসার পর তিন তালাক বিল পাস করিয়ে নিয়েছে কেন্দ্র।

তবে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও জম্মু ও কাশ্মীরের জন্য সংরক্ষিত অনুচ্ছেদ ৩৭০ বিল প্রত্যাহারের প্রস্তাব, দিল্লি সার্ভিস বিল-সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ বিলে পাস করিয়ে নিয়েছে কেন্দ্র। নবীন পট্টনায়েকের বিজু জনতা দল, অন্ধ্রপ্রদেশের YSR কংগ্রেস সেক্ষেত্রে BJP-র সাহায্য়ে এগিয়ে আসে। এই আবহে রাজ্যসভাতেও যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় NDA শিবির, তাহলে দেশের সংসদে আর মুখ খোলার জায়গাতেই থাকবে না বিরোধী শিবির I.N.D.I.A. আরও কোণঠাসা হয়ে পড়বে তারা।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget