এক্সপ্লোর

Sheikh Shahjahan: ED-র নোটিসেও সাড়া দেননি সিরাজ, সন্দেশখালিতে শাহজাহানের ভাইয়ের খোঁজে CBI

CBI On Shahjahan Brother: 'নিখোঁজ' শেখ সিরাজের বাড়িতে নোটিস দিল সিবিআই..

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে ফের শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ভাইয়ের খোঁজে সিবিআই (CBI)। 'নিখোঁজ' শেখ সিরাজের বাড়িতে নোটিস দিল সিবিআই। ইডির উপর হামলার ঘটনা ৩ মে তলব সিবিআইয়ের। এর আগে ইডির একাধিক নোটিসেও সাড়া দেননি শেখ সিরাজ। এর আগে শেখ শাহজাহান মার্কেটে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা দল।

ফের সন্দেশখালিতে গেল সিবিআই। জমি-দখলের অভিযোগের তথ্য অনুসন্ধানে আজ সরবেড়িয়া বাজারে শেখ শাহজাহান মার্কেটে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দাদের চারটি দল। ফারুক পাই নামে শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির অনুমান, ৫ জানুয়ারি ED-র ওপর হামলার সময় ওই ব্যবসায়ী ঘটনাস্থলে হাজির ছিলেন। কী ঘটেছিল, শেখ শাহজাহান ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর ভূমিকাই বা কী ছিল, জানতে চায় সিবিআই। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি-ভেড়ি দখলের ভুরিভুরি অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। তা নিয়েও ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টেও যায় সিবিআই।  

অপরদিকে, শেখ শাহজাহানের বেনামি সম্পত্তিতে নজর রয়েছে ইডির। বহিষকৃত তৃণমূল নেতার বেশ কয়েকজন আত্মীয় ও শাগরেদকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখে সিবিআই। সন্দেশখালির মামলায় সুপ্রিম কোর্টের  নির্দেশের পরদিনই তেড়েফুড়ে নামে কেন্দ্রীয় এজেন্সি। ফের সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখে সিবিআই। 

অন্যদিকে, শেখ শাহজাহানের বেনামি সম্পত্তি খুঁজে বের করতে তৎপর হয়েছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর,শাহজাহানের বেশ কয়েকটি বেনামি সম্পত্তির তালিকা তৈরি করা হয়েছে। অধিকাংশ সম্পত্তি নিজের নামে নয়, আত্মীয় ও শাগরেদদের নামে কেনা হয়েছিল। এমনই সাত জনকে চিহ্নিত করে আগামী ১০ দিনের মধ্যে তাদের তলব করেছে ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই শেখ শাহজাহানের জামাইয়ের বয়ান রেকর্ড করা হয়েছে। 

আরও পড়ুন, যোগীর সভায় অংশ নিতেই BJP কর্মীদের বেধড়ক মার, সিউড়ির হাসপাতালে ভর্তি ৩

সন্দেশখালিতে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ির তৈরি করার মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে শেখ শাহজাহানদের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই টাকা দিয়েই বেনামি সম্পত্তি কেনা হয়েছিল বলে মনে করছে ইডি। ওইসব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনটাই খবর সূত্রের। অন্যদিকে, এদিনই ফের সন্দেশখালিতে গেল সিবিআই। গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ শোনেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যেসব জমি, ভেড়ি দখলের অভিযোগ উঠেছে, সেই জায়গাও ঘুরে দেখেন সিবিআই অফিসাররা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget