এক্সপ্লোর

C-Voter, CNX Opinion Poll 2021: রাজ্যে সরকার গড়বে কে? এক নজরে কী ইঙ্গিত CNX ও C-Voter চূড়ান্ত দফার সমীক্ষায়?

এখন দেখে নেওয়া যাক, দুটি সমীক্ষার ফলাফলে কী ইঙ্গিত উঠে আসছে। রাজ্য বিধানসভায় মোট আসন – ২৯৪। সরকার গড়তে প্রয়োজন  ১৪৮ বিধায়কের সমর্থন। 

কলকাতা: রাজ্যে ভোটের প্রচার তুঙ্গে উঠেছে। আগামী ২৭ মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট। ভোটের ফল কী হবে, তা জানতে উন্মুখ সবাই।গানের কথায় আছে, ‘আজ যে রাজা,কাল সে ফকির/বরাতের কি খেল?’এখন নেতাদের বরাতে কী আছে, সে বোঝা যাবে দোসরা মে। এই টানটান উত্তেজনার আবহে, সামনে এসেছে সি ভোটারের চতুর্থ তথা শেষ দফার সমীক্ষা।এই সমীক্ষা কোন দল কত আসন পেতে পারে, কে কত শতাংশ ভোট পেতে পারে, তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র।  সি ভোটারের এই সমীক্ষা চলেছে ষোলো থেকে তেইশে মার্চ পর্যন্ত। এরাজ্যের দুহাজার দুশো নব্বই জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। ব্যবহার করা হয়েছে ক্যাটি পদ্ধতি। মার্জিন অফ এরর প্লাস-মাইনাস থ্রি টু ফাইভ পারসেন্ট। উল্লেখ্য,  এই সমীক্ষা দেখে কোনও উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনও কারণ নেই। কারণ সমীক্ষা কোনও ধ্রুব সত্য নয় -- কখনও মেলে, কখনও মেলে না। এই সমীক্ষার সঙ্গে আমাদের জার্নালিস্টিক জাজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই।
এর আগে সিএনএক্সের তৃতীয় তথা চূড়ান্ত দফার সমীক্ষার ফলাফল সামনে এসেছিল। 
এখন দেখে নেওয়া যাক, দুটি সমীক্ষার ফলাফলে কী ইঙ্গিত উঠে আসছে।
রাজ্য বিধানসভায় মোট আসন – ২৯৪। সরকার গড়তে প্রয়োজন  ১৪৮ বিধায়কের সমর্থন। 

সিএনএক্সের তৃতীয় তথা চূড়ান্ত দফার জনমত সমীক্ষায় রাজ্যে ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই সমীক্ষার ফল অনুযায়ী,

তৃণমূল পেতে পারে ১৩৬ থেকে ১৪৬ আসন। 

বিজেপি ১৩০-১৪০ আসন। 

বাম+কংগ্রেস+আইএসএফ জোট পেতে পারে ১৪-১৮ আসন। 

অন্যান্যরা পেতে পারে ১-৩ আসন। 

অন্যদিকে, সি ভোটারের চতুর্থ তথা চূড়ান্ত দফার সমীক্ষার ফলাফলে ইঙ্গিত, রাজ্যে ফের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, রাজ্যে ক্ষমতায় ফিরতে পারে তৃণমূল।
সি ভোটার জনমত সমীক্ষা (চূড়ান্ত দফা)-র ফল অনুযায়ী,

তৃণমূল পেতে পারে ১৫২-১৬৮ আসন।  

বিজেপি পেতে পারে ১০৪-১২০ আসন। 

বাম+কংগ্রেস+আইএসএফ জোট পেতে পারে ১৮-২৬ আসন। 

অন্যান্যদের খাতায় যেতে পারে ০-২ আসন। 

CNX জনমত সমীক্ষা  (চূড়ান্ত দফা)-র ইঙ্গিত অনুযায়ী ভোট শতাংশের নিরিখে

তৃণমূল পেতে পারে ৪২ শতাংশ ভোট। 

বিজেপির ঝুলিতে যেতে পারে ৩৮ শতাংশ ভোট।
   
বাম+কংগ্রেস+আইএসএফ পেতে পারে ১৬ শতাংশ ভোট। 

অন্যান্যরা পেতে পারে ছয় শতাংশ। 

অন্যদিকে, সি ভোটার জনমত সমীক্ষা (চূড়ান্ত দফা)-র ইঙ্গিত অনুযায়ী, 

তৃণমূল  পেতে পারে ৪২ শতাংশ ভোট।

বিজেপি  পেতে পারে ৩৭ শতাংশ ভোট।   

বাম+কংগ্রেস+আইএসএফ পেতে পারে  ১৩ শতাংশ ভোট। 

অন্যান্যরা পেতে পারে   ৮ শতাংশ ভোট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget