এক্সপ্লোর

অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত, বিধানসভায় দাবি মমতার

বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠানে এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: বিধানসভায় অধ্যক্ষ নির্বাচনী অনুষ্ঠানে কমিশনকে নিশানা মমতার। অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত। বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠানে এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সহায়তায় কোথাও কোথাও রিগিং হয়েছে। অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত। চিরকূট দিয়ে বদলি করে দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদের।

মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "আমি জানি নির্বাচন কমিশন রিগিং ঠেকাবে। টি এন শেষনের সময় থেকে তাই দেখে আসছি। এখন তো পুরো উল্টো। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় রিগিং হচ্ছে।"

গত রবিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আর ২১-এর মহারণে একাধিকবার নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় থেকে তৃণমূল। কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে এমন কোথাও শোনা গিয়েছে। এবার বিধানসভায় দাঁড়িয়ে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন। উল্লেখ্য, নির্বাচন পর্বে প্রশাসনিক স্তরে রদবদল করেছে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া একাধিক জেলার পুলিশ আধিকারিক। এদিন সেই প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, চিরকূটে লিখে বদলি করা হচ্ছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য বিধানসভার একটা নিজস্বতা আছে। এই বিধানসভায় অনেক ঐতিহাসিক বিল পাস করেছে। বাংলার মা-বোনেদের জন্য কাজ করবে নতুন সরকার। এই ভোটে আমরা তরুণ প্রজন্মর সমর্থন পেয়েছি। এদিন কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে পাইপ দিয়ে যেন টাকার স্রোত বওয়ানো হয়েছে। এই টাকায় ভারতের সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া যেত।

বাংলায় কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ নিয়েও ফের এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটা সরকার শপথ নিয়েছে ২৪ ঘণ্টা হয়নি তার মধ্যে কেন্দ্রীয় দল পাঠিয়ে দিয়েছে। তিনি বলেন, বাংলা নিয়ে যা ভিডিও পোস্ট হয়েছে, তার ৯৯% ফেক।  মানুষকে গিয়ে বোঝান, এ সব প্রচার মিথ্যা। বিজেপির ডবল ইঞ্জিন প্রচারের পাল্টা তৃণমূলের ডবল সেঞ্চুরি। এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে, নজর রাখুন। কেউ হিংসা করতে চাইলে, এফআইআর করুন।

এদিকে এদিন স্পিকার নির্বাচনে অংশ নেয়নি বিজেপি। রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভা ও অধ্যক্ষ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি আগেই সেকথা জানিয়ে রেখেছিলেন। এই প্রসঙ্গে এদিন কটাক্ষের সুর শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, আমন্ত্রণ জানানো হয়েছিল। ওরা বয়কট করেছে। ওদের তো জনগণ বয়কট করেছে। তাতেও ওদের লজ্জা নেই। 

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget