এক্সপ্লোর

PM Modi: "প্রতিটি আওয়াজ জরুরি," বেশি সংখ্যক মানুষকে ভোটদানে উৎসাহিত করে বার্তা মোদির

Loksabha Election 2024: সাত দফা ভোটের মধ্যে শুক্রবার চলছে প্রথম দফার নির্বাচন। এই নির্বাচনে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মোট ১০২টি আসনে ভোটার রয়েছেন ১৬ কোটি ৬৩ লক্ষের বেশি মানুষ।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন ২০২৪ (Loksabha Election 2024) সালের প্রথম দফার ভোটগ্রহণ (first phase voting)  শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। সেই উপলক্ষে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে যুব সম্প্রদায় ও প্রথম বারের ভোটারদের কাছে বেশি সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । তাঁরা যেন প্রচুর পরিমাণে ভোট দেন তার জন্য অনুপ্রাণিতও করেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে ইংরেজি, হিন্দি, তামিল, মারাঠি, বাংলা ও অসমীয় ভাষায় এই বিষয়ে পোস্ট করেন তিনি। তাতে উল্লেখ করেন, প্রতিটি ভোট ও প্রতিটি শব্দ নির্বাচনগুলিকে প্রভাবিত করে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: কখনও বাংলাদেশ, কখনও পাকিস্তান, কখনও কাশ্মীর, বারবার অবৈধভাবে সীমান্ত পার ! ত্রিপুরায় পুলিশের জালে পাক-যুবক

তিনি টুইট করেন, "আজ থেকে শুরু হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে আজ নির্বাচন হচ্ছে। আমি এই সমস্ত লোকসভা কেন্দ্রের সমস্ত ভোটারদের কাছে অনুরোধ করব যাতে ওই জায়গাগুলিতে রেকর্ড নম্বর ভোট পড়ে। বিশেষ করে আমি যুব ও প্রথম বারের ভোটারদের কাছে অনুরোধ করব তারা যেন প্রচুর পরিমাণে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। যা কিছুই হোক না কেন প্রতিটি ভোট গণনা হবে এবং প্রতিটি আওয়াজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।"

 

প্রসঙ্গত উল্লেখ্য, ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার ১০২টি আসনে আজ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তার মধ্যে রয়েছে তামিলনাড়ু সবকটি অর্থাৎ ২৯টি আসন, উত্তরাখণ্ডের ৫টি আসন, অরুণাচল প্রদেশে ২টি, মেঘালয়ের ২টি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি, মিজোরামের একটি, নাগাল্যান্ডের একটি, পুদুচেরি, সিকিম ও লাক্ষাদ্বীপের একটি করে আসনে।

এছাড়া আজ প্রথম দফায় ভোট গ্রহণ হচ্ছে, রাজস্থানের ১২টি আসনে, উত্তরপ্রদেশের আটটি আসনে, মধ্যপ্রদেশের ৬টি আসনে, অসম ও মহারাষ্ট্রের পাঁচটি করে আসনে, বিহারে চারটি, পশ্চিমবঙ্গের তিনটি, মণিপুরের দুটি এবং ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর এবং ছত্তিশগড়ের একটি আসনে।

লোকসভা নির্বাচনের পাশাপাশি শুক্রবার অরুণাচল প্রদেশের ৬০টি আসন বিশিষ্ট ও সিকিমের ৩২টি আসন বিশিষ্ট বিধানসভায় নির্বাচনও হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফার লোকসভা নির্বাচনে এবার ১৬ কোটি ৬৩ লক্ষের বেশি মানুষ ভোট দিচ্ছেন। এর মধ্যে প্রথমবার ভোট দিচ্ছেন ৩৫ লক্ষ ৬৭ হাজার ভোটার। ৩.৫১ কোটি যুব ভোটার, যাদের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে। আর তৃতীয় লিঙ্গের মানুষ ভোট দিচ্ছেন ১১ হাজার ৩৭১ জন।

আরও পড়ুন: Loksabha Election 2024 : মারামারি, বোমা-সন্ত্রাস, অপহরণ, আগুন, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফুটছে কোচবিহার

এই নির্বাচনে জিতে যখন তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে বিজেপি তখন ভাগ্য পরিবর্তন করে তাদের ক্ষমতা থেকে সরাতে ইন্ডিয়া জোট গড়ে লড়াই করছে বিরোধীরা।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget