এক্সপ্লোর

Locket Chatterjee Assets: একদা সতীর্থ, অধুনা প্রতিদ্বন্দীর থেকে পিছিয়ে, আয়ের নিরিখে এগিয়ে স্বামীর থেকে, সম্পত্তির হিসেব দিলেন লকেট

Lok Sabha Elections 2024: নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির হলফনামা জমা দিলেন লকেট।

কলকাতা: অভিনয় জীবন এখন কার্যতই অতীতের অধ্যায়। রাজনীতিই এখন তাঁর সর্বক্ষণের পেশা। তৃণমূলের হাত ধরে রাজনীতিতে যাত্রা শুরু হলেও, ২০১৫ সাল থেকে তিনি বিজেপি-তে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি থেকে জয়ী হন লকেট। এবারও তাঁকে সেখানেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। সেখানে আবার লকেটের একদা সতীর্থ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল।  আগামী ২০ মে, পঞ্চম দফায় হুগলিতে ভোটগ্রহণ, তার আগে নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির হলফনামা জমা দিলেন লকেট। (Locket Chatterjee Assets)

নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে লকেট জানিয়েছেন, ২০১৮-’১৯ সালে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৮৬ হাজার ৬৫৪ টাকা। ২০১৯-’২০ সালে ৩ লক্ষ ২৮ হাজার ৬৬০, ২০২০-’২১ সালে ৭ লক্ষ ১৬ হাজার ৮৩০, ২০২১-’২২ সালে ৬ লক্ষ ৬৭ হাজার ৭৬০ টাকা এবং ২০২২-২৩ সালে ১১ লক্ষ ৯৭ হাজার ৮০৯ টাকা আয় করেন লকেট।(Lok Sabha Elections 2024)

ওই পাঁচ বছরে লকেটের স্বামী প্রসেনজিৎ ভট্টাচার্যের আয় ছিল যথাক্রমে, ১৭ লক্ষ ৬৪ হাজার ৩৩১, ১৩ লক্ষ ৯৮ হাজার ৫০, ১০ লক্ষ ৬৩০, ৮ লক্ষ ২৫ হাজার ৯২০ এবং ১ লক্ষ ৩৩ হাজার ১৭১ টাকা। তাঁদের উপর নির্ভরশীল ছেলে প্রেম ভট্টাচার্য ২০২১-’২২ সালে ৪ লক্ষ ২০ হাজার ১০০, ২০২২-’২৩ সালে ৪ লক্ষ ৩৪ হাজার ৫৫০ টাকা আয় করেন।

লকেট জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মোট ২২টি অপরাধ মামলায় দায়ের হয়েছে। মামলা হয়েছে, ইচ্ছাকৃত ভাবে শান্তি ও শৃঙ্খলাভঙ্গ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, ভুয়ো তথ্য, প্রতারণা, দাঙ্গা, প্ররোচনামূলক মন্তব্য, অস্ত্রহাতে সমাবেশ, সরকারি আধিকারিকের নির্দেশ অমান্য, সরকারি আধিকারিককে কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, অপরাধমূলক ভীতি প্রদর্শন, খুনের চেষ্টা ধারায়।

এই মুহূর্তে লকেটের হাতে নগদ রয়েছে ৪৫ হাজার ৮০০ টাকা। স্বামীর হাতে নগদ ২২ হাজার ১০০ টাকা রয়েছে। নির্ভরশীল সন্তানের হাতে রয়েছে ১১ হাজার টাকা। SBI-তে ৩৪ লক্ষ ৭৪ হাজার ৩২৫ এবং ৩৪ লক্ষ ৪৭৪ হাজার ৩২৫ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে লকেটের। অ্যাক্সিস ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ২০ লক্ষ টাকার। অ্যাক্সিস ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ২০ হাজার ৮৫৪ টাকা। আর একটি SBI অ্যাকাউন্টে ৪ লক্ষ ১২ হাজার ৭০৯ টাকা রয়েছে। ICICI ব্যাঙ্কে প্রসেনজিতের রয়েছে ১৪ হাজার ৫৩২ টাকা, অ্যাক্সিস ব্যাঙ্কে রয়েছে ১১ হাজার ৫৪৫ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ১ লক্ষ ৬৫ হাজার টাকার। ৪ লক্ষ ৭৭ হাজার ১৫৭ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে ICICI ব্যাঙ্কে। ছেলে প্রেমের SBI অ্যাকাউন্টে ৮৭ হাজার ৮৫ এবং অ্যাক্সিস ব্যাঙ্কে ৩ লক্ষ ১৪ হাজার ৫৪৯ টাকা রয়েছে।

লকেটের সম্পত্তি

  • স্থাবর-১ কোটি ৬৪ লক্ষ ৪১ হাজার ৬৬৩ টাকা।
  • অস্থাবর-২ কোটি ৪৯ লক্ষ ৪৫ হাজার ৮০০ টাকা।
  • ঋণ-নেই

লকেটের স্বামীর সম্পত্তি

  • স্থাবর-৫৩ লক্ষ টাকা
  • অস্থাবর-১ কোটি ৩৫ লক্ষ ২২ হাজার ৮৪২ টাকা।
  • ঋণ-নেই

লকেটের ছেলের সম্পত্তি

  • অস্থাবর-৪ লক্ষ ১২ হাজার ৬৩৪ টাকা

লকেটের ১৩ লক্ষ ৪০ হাজার ৮০০ টাকার PPF রয়েছে। মিউচুয়াল ফান্ডে স্বামী বিনিয়োগ করেছেন ৯৪ লক্ষ ১২ হাজার ৩০৮ টাকা। তাঁর PPF রয়েছে ৩৩ লক্ষ টাকার। পোস্ট অফিসে প্রসেনজিতের ১২ হাজার টাকা রয়েছে।

লকেটের একটি Toyota Fortuner গাড়ি রয়েছে, যার দাম ১২ লক্ষ টাকা। স্বামীর রয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকার মারুতি সুজুকি সুইফ্ট। লকেটের সোনা রয়েছে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার। সবমিলিয়ে লকেটের অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ৪১ হাজার ৬৬৩.৯৭ টাকার। স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৫ লক্ষ ৩৪ হাজার ৮৪২.৮৫ টাকার, ৪ লক্ষ ১২ হাজার ৬৩৪.৭৯ টাকার অস্থাবর সম্পত্তি ছেলের।

সোনারপুরে ১০৭৬ এবং ১৮৪০ স্কোয়্যার ফুটের দু’টি ফ্ল্যাট রয়েছে লকেটের। স্বামীর রয়েছে ৭২৫ স্কোয়্যার ফুটের একটি ফ্ল্যাট। ২০০৬ সালে ফ্ল্যাটগুলি কেনেন তাঁরা, যেগুলির বর্তমান বাজারমূল্য যথাক্রমে ৩৫ লক্ষ, ৫৪ লক্ষ এবং ৫৩ লক্ষ টাকা। জমির উপর নির্মাণকার্যে ১ কোটি ৬০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন লকেট। সবমিলিয়ে লকেটের স্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৪৫ হাজার ৮০০ টাকার, স্বামীর ৫৩ লক্ষ টাকার। নিজেকে পেশায় অভিনেত্রী এবং স্বামীকে চাকুরিজীবী বলে উল্লেখ করেছেন লকেট।

আরও পড়ুন: Arjun-Partha Assets: প্রায় ১০০ মামলা অর্জুনের বিরুদ্ধে, ঋণ ১ কোটির, সম্পত্তির হিসেব দিলেন পার্থও

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget