এক্সপ্লোর

Debashish On Shah: 'এভাবে বিভাজন করা উচিত নয়..', শাহের মঞ্চে ডাকা হল না দেবাশিস ধরকে

Debashish On Shah Rally:প্রার্থী পদে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর দেবাশিস ধরকে নিয়ে ফের বিতর্ক..

বীরভূম: সম্প্রতি আরামবাগে মমতার সভায় অপরূপাকে উঠতে না দেওয়ার অভিযোগ উঠেছিল। আর এবার প্রেক্ষাপট আলাদা হলেও, শাসকদলের ছায়া গেরুয়া শিবিরেও। অমিত শাহের (Amit Shah) মঞ্চের পিছনে দীর্ঘক্ষণ বসে থাকলেও মঞ্চে ডাকা হল না দেবাশিস ধরকে (Debasis Dhar)। এমনকী অমিত শাহের সঙ্গে তাঁকে দেখাও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। রাজ্য এবং জেলার কয়েকজন বিজেপি নেতা দেবাশিস ধরে মঞ্চে উঠতে বাধা দিয়েছেন বলে অভিযোগ। গতকাল বীরভূমের রামপুরহাটে অমিত শাহের সভায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রার্থী পদে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর দেবাশিস ধরকে নিয়ে ফের বিতর্ক।'এরকমভাবে বিভাজন করা উচিত নয়', প্রতিক্রিয়া দেবাশিস ধরের। 

বিজেপি রাজ্য় এক্সিকিউটিভ কমিটির সদস্য় দেবাশিস ধর বলেন, 'আমি আগেভাগেই বলেছিলাম যে আমি প্রোগ্রামে থাকতে চাই। জানি না কী কারণে ওঁরা প্রোগ্রাম সূচি বানিয়েছিলেন। সেখান থেকে আমাকে হয় তো রাখেননি।' বিজেপিতে যোগ দেওয়ার এক মাসের মধ্যেই কি দলের প্রতি মোহভঙ্গ হল রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য ও প্রাক্তন IPS দেবাশিস ধরের? শুক্রবার অমিত শাহের প্রচারসভার মঞ্চে জায়গা না পাওয়ায়, দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ায় উঠে এল এই প্রশ্ন। বীরভূমে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে এবার তাঁকেই প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু, রাজ্য় সরকারের তরফে নো-ডিউ সার্টিফিকেট না মেলায় শেষমুহূর্তে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়ে যায়। সেই জায়গায় বীরভূমে বিজেপির প্রার্থী হয়েছেন দেবতনু ভট্টাচার্য। শুক্রবার তাঁর সমর্থনেই রামপুরহাটে সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।
 
বিকেল ৫টায় সভামঞ্চে পৌঁছন শাহ।৪০ মিনিট অর্থাৎ ৫টা ৪০ পর্যন্ত মঞ্চে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।অন্যদিকে বিকেল ৫টার আগেই সভাস্থলে পৌঁছে যান দেবাশিস ধর। কিন্তু, তাঁর অভিযোগ, মঞ্চের পিছনে দীর্ঘক্ষণ বসে থাকলেও, তাঁকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। এমনকী অমিত শাহের সঙ্গে তাঁকে দেখাও করতে দেওয়া হয়নি। এর আগে তেসরা মে প্রধানমন্ত্রীর সভাতেও তাঁকে ব্রাত্য করে রাখার অভিযোগ তুলেছেন প্রাক্তন IPS। 

আরও পড়ুন, 'ওঁর সাদা চুল কালো করে পাঠাব..', প্রচারে নেমেই সুজনকে নিশানা মদনের

 দেবাশিস ধর বলেন,' যারা উদ্য়োক্তা আছেন তারা এই ব্য়াপারটা ঠিক করেছেন। পুরোপুরি তাদের মতামত নিয়ে বা তারা যেভাবে প্রোগ্রামটা সাজিয়েছেন। আমি যখন শুনেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিন সভা ছিল বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও যে দিন সভা ছিল দু'দিনই আমি আগেভাগেই বলেছিলাম যে আমি প্রোগ্রামে থাকতে চাই। জানি না কী কারণে ওঁরা প্রোগ্রাম সূচি বানিয়েছিলেন। সেখান থেকে আমাকে হয় তো রাখেননি। প্রোটোকল অনুযায়ী আমার ওখানে থাকা দরকার ছিল। সেই জন্য় আমি গেছিলাম।' বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,' আমার মনে হয় না এরকম কোনও ঘটনা ঘটেছে। তবুও আমি খোঁজ নিয়ে দেখব বিষয়টি কী হয়েছে। আমি কথা বলব ওঁর সাথে যদি এরকম কোনও ঘটনা ঘটে থাকে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget