এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: 'পোলিং বুথে তৃণমূলের জামানত জব্দ হওয়া চাই..', মোদি নিশানার পর পাল্টা মমতা

Mamata Attacks Modi: আর দু'সপ্তাহও বাকি নেই, তারপরই শুরু হয়ে যাবে ৭ দফার লোকসভা ভোট, মোদিকে তোপ দেগে কী বললেন মমতা ?

অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন ও সৌমেন চক্রবর্তী, ধূপগুড়ি: জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে তৃণমূলের জামানত জব্দ করার ডাক দিলেন নরেন্দ্র মোদি (PM Modi)। পাল্টা পুরুলিয়ার সভা থেকে সুর চড়ালেন তৃণমূলনেত্রীও। বিরোধীদের ইন্ডিয়া জোটকেও তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'এই জন্য় এই নির্বাচনে তৃণমূলকে জবাব দেওয়া খুব জরুরি। জবাব দেবেন?' পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) বলেন, 'বিজেপি কিন্তু টাকা দিয়ে, লোডশেডিং করে ইলেকশন বক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে। বাংলায় লড়াই কংগ্রেস, সিপিএম, বিজেপির বিরুদ্ধে।'

আর দু'সপ্তাহও বাকি নেই।তারপরই শুরু হয়ে যাবে ৭ দফার লোকসভা ভোট। তার আগেই আক্রমণ পাল্টা আক্রমণে চৈত্রের তাপ বাড়িয়ে দিচ্ছে রাজনীতির ঝাঁঝ। সৌজন্যে যুযুধান দুই পক্ষ । নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার, জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করার ডাক দিলেন প্রধানমন্ত্রী। পাল্টা পুরুলিয়ার সভা থেকে সুর চড়ালেন তৃণমূলনেত্রীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তৃণমূলকে জবাব দেবেন? জবাব দেবেন? কঠোরভাবে জবাব দেবেন? এক এক পোলিং বুথে এবার তৃণমূলের জামানত জব্দ হওয়া চাই। করবেন, প্রত্য়েক পোলিং বুথে? 

তৃণমূল নেত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, বিজেপি কিন্তু টাকা দিয়ে, লোডশেডিং করে ইলেকশন বক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে। সেদিকে নজর রাখতে হবে। যদি আপনার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে, মনে রাখবেন আপনাকে ২ টো ৩ টে করে নাম ঠিক করে রাখতে হবে। এদিন বিরোধীদের ইন্ডিয়া জোটকেও দুর্নীতি ইস্যুতে তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি বলেন, তৃণমূল, বাম ও কংগ্রেস তিনজনে একসঙ্গে আছে। তৃণমূল, বাম ও কংগ্রেস পরস্পরের দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে ইন্ডিয়া জোট করেছে। আমি বলি দুর্নীতি দূর কর। ওঁরা বলে দুর্নীতগ্রস্তদের বাঁচাও। আমি বলি দুর্নীতি সরাও। ওঁরা বলে দুর্নীতগ্রস্তদের বাঁচাও। 

আরও পড়ুন, কালিম্পঙে পেট্রোলের দর কমল ১ টাকারও বড় ব্যবধানে, কলকাতায় কত ?

মমতা বলেন, 'ইন্ডিয়া অ্যালায়েন্স বাংলায় নেই। কংগ্রেসও নেই, সিপিএমও নেই। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। তৃণমূলকে যত ভোট দেবেন বিজেপি তত হারবে।' লোকসভা ভোট শুরুর ২ দিন আগে, ১৭ এপ্রিল রামনবমী। গত কয়েকদিনের মতো রবিবারও রামনবমীর দিন অশান্তির আশঙ্কার পাশাপাশি এজেন্সিকে অপব্যবহারের অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বলেন, 'মিছিল করুন, মিটিং করুন দাঙ্গা করবেন না। ১৯ তারিখে ভোট, ১৭ তারিখে দাঙ্গা করবে। রাম তো কানে কানে ঢুকিয়ে দিয়ে যায়নি যে, তোমরা দাঙ্গা কর। তারপর এনআইএকে ঢুকিয়ে দেবে।' সবমিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে রাজনীতির ময়দানে বাগযুদ্ধের পারদ তত চড়ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget