এক্সপ্লোর

Lok Sabha Election 2024 Date : ভোটের জন্য কীভাবে সাজবে বুথ ?

Lok Sabha Election 2024 Schedule : ভোট ঘিরে যাতে কমিশনের তরফে কোনও ব্যবস্থাপনায় খামতি না থাকে সেই লক্ষ্যে ভোটগ্রহণ কেন্দ্রে একাধিক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে

নয়াদিল্লি : ঘোষণা হয়ে গেল লোকসভা ভোটের নির্ঘণ্ট। দেশজুড়ে সাত দফায় ভোটগ্রহণ করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এমনিতেই কমিশনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে শাসক শিবিরকে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এরকম একটা আবহে আজ ভোটের সময়সূচি ঘোষণা করল কমিশন। ভোট ঘিরে যাতে কমিশনের তরফে কোনও ব্যবস্থাপনায় খামতি না থাকে সেই লক্ষ্যে ভোটগ্রহণ কেন্দ্রে একাধিক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। তাছাড়া, অনেক সময় দেখা গেছে, ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ছেন ভোটাররা। বিশেষ করে যাঁদের শারীরিক সমস্যা থাকে বা বয়স হয়ে গেছে এমন ভোটারদের নানা সমস্যায় পড়তে হয়। বিভিন্ন ভোট ঘিরে এ ছবি নতুন নয়। এদিকে গরমও বাড়ছে উত্তরোত্তর হারে। তাই কমিশনের কাছে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণের পাশাপাশি একটা বড় চ্যালেঞ্জ ভোটারদের যাতে সুস্থ থেকে ভোট দিতে পারেন, যাতে কোনও সমস্যা না হয় সেদিকে খোয়াল রাখা।

ভোটারদের কথা ভেবে ভোটগ্রহণ কেন্দ্রে বেশ কয়েকটি জিনিসের বন্দোবস্তের কথা ঘোষণা করল কমিশন। সেই তালিকায় রয়েছে-

  • পানীয় জল
  • শৌচালয়
  • সাইনবোর্ড
  • হুইলচেয়ার
  • হেল্প ডেস্ক
  • ভোটার সুযোগ-সুবিধা কেন্দ্র
  • পর্যাপ্ত আলো

পেশিশক্তি, অর্থ, ভুল তথ্য ও আদর্শ আচরণ বিধি লঙ্ঘন বা কমিশনের ভাষায় 4M(Muscles, Money, Misinformation, MCC Violations-এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। আজ ভোট ঘোষণার সময় একথা জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajiv Kumar)। কমিশনার জানান, "আসন্ন লোকসভা ভোটে ভোট দেবেন ৯৬.৮ কোটি ভোটার। ৮৫ বছরের বেশি বয়সি যেসব ভোটার রয়েছেন তাঁদের যেতে হবে না বুথে, বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। এছাড়া প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ন্যূনতম পরিষেবার ব্যবস্থা থাকবে। যেমন- পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা থাকবে। সন্ত্রাস-মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে। ভোট ঘিরে কোনও অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে" বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কারও বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এছাড়া সন্ত্রাস-মুক্ত ভোট করাতে ডিএম-এসপিদের ব্যবস্থা নিতে বলেছে কমিশন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget