এক্সপ্লোর

Mamata Banerjee: অভিনন্দন জানিয়েছি, এখনও ওরা যোগাযোগ করেনি, না করলেও কিছু যায় আসে না, রাহুলকে বিঁধলেন মমতা

Lok Sabha Election 2024: এত ভাল ফলের পরেও তাঁর আলাদা কোনও দাবি নেই বলে জানিয়েছেন মমতা। বলেছেন, 'আমি কিছু চাই না। চাই সব রাজ্য কেন্দ্রের বকেয়া টাকা পাক। সব বন্ধ কাজ ফিরিয়ে দিক।'

কলকাতা: I.N.D.I.A জোটের অন্যতম শরিক তিনি। জোটের নামকরণও করেছিলেন তিনি। অথচ তাঁর সঙ্গে যে জোটের বৃহত্তম শরিক কংগ্রেসের দূরত্ব রয়েছে, এবং তিনি যে নিজের অবস্থান বদল করবেন না, লোকসভা নির্বাচনে বাংলায় অপ্রত্যাশিত ভাল ফল করার দিনও তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলায় যে একাধিপত্য দেখাবে তৃণমূল কংগ্রেস, তা নিশ্চিত হয়ে যেতেই মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, 'বাংলার সকল মা মাটি মানুষকে অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, সলাম, নমস্তে, নমস্কারম। গত ২ মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন। সাংবাদিকদেরও তাই অভিনন্দন জানাই। এখনও ৪-৫টি জায়গায় বিজেপি পর্যবেক্ষক জেতার পরেও আমাদের সার্টিফিকেট আটকে রেখে দিয়েছে। কাঁথিতে সার্টিফিকেট আটকে রেখেছে।' যোগ করেন, 'ভারতের জনগণ নরেন্দ্র মোদিকে একক সংখ্যাগরিষ্ঠতা দেননি। বাংলার মানুষকে ধন্যবাদ। আমাদের ভোটের সংখ্যা বেড়েছে। যে কটা আসনে হেরেছি, ৫-৭ হাজার ব্যবধানে হারানো হয়েছে। দরকার হলে কোনও কোনও আসনে পুনর্গণনা করা হবে। পুরো কেন্দ্রীয় বাহিনি এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। একদিকে ইডির অত্যাচার, একদিকে সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সবাই মিলে পিছনে পড়েছিল।'

এরপরই মমতা বলেন, 'অখিলেশ বলেছে, কয়েকটা সিটে সার্টিফিকেট দিচ্ছে না। জেতার পরও চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও কিছু সিট দেওয়া যায়। আমি মনে করি, জুডিসিয়ারি স্বাধীনতা পাক। মিডিয়া স্বাধীনভাবে কাজ করুক। অখিলেশ দারুণ করেছে। পরের ভোটে ও-ই জিতবে। বিহারে যে ফল দেখিয়েছে তা ঠিক নয়। তেজস্বী যাদবের সঙ্গে কথা হয়েছে। ও বলেছে, দিদি এখনও অনেক গণনা বাকি। মিথ্যে বলছে। উদ্ধব ঠাকরেকে অভিনন্দন জানিয়েছি। শরৎ যাদবকেও করেছি। অরবিন্দের স্ত্রীকেও করেছি, হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনাকেও করেছি, শরদ পওয়ারকে অভিনন্দন জানিয়েছি। যাদের পেয়েছি ফোনে ধরতে।'

আর রাহুল গাঁধীকে? মমতা বলেন, 'রাহুলকেও অভিনন্দন জানিয়ে মেসেজ পাঠিয়েছি। ও হয়তো নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। এখনও যোগাযোগ করেনি। না করলেও কিছু যায় আসে না। আমি বলেছিলাম, আমি দুটো সিট দিচ্ছি। তোমাদের একটাও এমএলএ নেই। দুটো সিটই জিতে যাবে। আমি বলেছিলাম সবার সঙ্গে অ্যাডজাস্ট করো, তাহলে তুমি একশো সিট পাবে। আমার কথাটা মিলেছে কী মেলেনি? কার লাভ হল?'

নির্বাচনের ফলপ্রকাশ সরাসরি দেখুন

এত ভাল ফলের পরেও তাঁর আলাদা কোনও দাবি নেই বলে জানিয়েছেন মমতা। বলেছেন, 'আমি কিছু চাই না। চাই সব রাজ্য কেন্দ্রের বকেয়া টাকা পাক। সব বন্ধ কাজ ফিরিয়ে দিক। এজেন্সি দিয়ে আর শাসনব্যবস্থাকে ভয় দেখানো বন্ধ হোক। না হলে হরিয়ানায় যা হয়েছিল, পার্লামেন্টে ঢুকতে দেব না। শুধু টাকার জন্য বিজেপিতে যেও না। ইন্ডিয়ায় যারা যোগ দিতে চায় সকলকে স্বাগত। শুধু সিবিআই, ইডি মামলা এড়াতে মোদির সঙ্গ দেবেন না। দেশ ক্ষমা করবে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget