এক্সপ্লোর

Lok Sabha Election 2024: নতুন ভোটার ? ভোটের দিন খেয়াল রাখুন ৫ বিষয়ে

Lok Sabha Election 2024 Guidelines For New Voter: নতুন ভোটার হলে ভোটের দিন খেয়াল রাখুন পাঁচটি বিষয়ে।

কলকাতা: ঘোষণা হয়ে গেল লোকসভা ভোটের দিনক্ষণ। গোটা দেশে এবার সাত দফায় ভোট। বাংলাতেও সাত দফায় ভোট হবে। চলতি বছরে অনেকই প্রথমবার ভোট দিচ্ছেন। আবার ভোটের নিয়মকানুন ঠিকমতো খেয়াল নেই, এমন অনেকেই এই বছর ভোট দিতে পারেন। ভোটের আগে থেকে ভোটের দিন পর্যন্ত কী কী করতে হবে, জেনে নিন বিশদে।

কারা ভোট দিতে পারবেন ?

যাদের নাম ভোটার তালিকায় রয়েছে, একমাত্রই তারাই ভোট দিতে পারবেন। নিজের নাম তালিকায় আছে কি না যাচাই করতে নির্বাচন কমিশনের ইলেকটোরাল সার্চ সাইটে গিয়ে নিজের নাম, এলাকা দিয়ে সার্চ করে দেখে নিতে হবে।

ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে ?

নাম না থাকলে রেজিস্ট্রেশন করাতে হবে। এর জন্য অনলাইনে নির্বাচন কমিশনের নির্দিষ্ট সাইটে গিয়ে আবেদন করতে হবে। তবে এই কাজ আপনাকে ভোটের বেশ কিছু দিন আগেই সেরে ফেলতে হবে। 

  • সাধারণ ভোটার হলে ৬ নম্বর ফর্ম ভরে জমা দিতে হবে। 
  • বিদেশি ভোটার হলে ৬এ নম্বর ফর্ম ভরতে হবে।
  • কোনওরকম নাম, ঠিকানা সংশোধন করতে হলে ৮ নম্বর ফর্ম ভরে জমা দিতে হবে।

ইভিএম-এ ভোট দেওয়ার পদ্ধতি

ইভিএম-এর অর্থ ইলেকট্রনিক ভোটিং মেশিন। অন্যদিকে ভিভিপ্যাটের অর্থ ভোটার ভেরিফায়েবেল পেপার অডিট ট্রেল। ইভিএম মেশিনে ভোট দিতে হবে পছন্দের প্রার্থীর চিহ্নে বোতমার টিপে। বোতাম টিপলে সঠিক জায়গায় ভোট পড়ল কি না তা দেখিয়ে দেবে ভিভিপ্যাট। ভিভিপ্যাটে একটি কাগজ উঠে আসবে। সাত সেকেন্ড সেটি দেখা যায়। সেখান থেকে প্রার্থীর তথ্য যাচাই করে নিতে হবে।

ভোট দিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথি

  • ইপিআইসি অর্থাৎ ভোটার আইডি কার্ড
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • কেন্দ্র বা রাজ্য সরকার, পাবলিক সেক্টর ইউনিট বা পাবলিক লিমিটেড সংস্থা তেকে ইস্যু করা পরিচয়পত্র।
  • ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক ছবিসহ
  • প্যান কার্ড
  • আরজিআই-এর স্মার্ট কার্ড
  • মনরেগা জব কার্ড
  • আধার কার্ড

ভোট দেওয়ার প্রক্রিয়া 

নতুন ভোটারদের এই প্রক্রিয়া জেনে রাখা দরকার

  • ফার্স্ট পোলিং অফিসার ভোটার তালিকার নামের সঙ্গে পরিচয়পত্র মেলাবেন।
  • সেকেন্ড পোলিং অফিসার আঙুলে কালি দিয়ে একটি রেজিস্টারে আপনার সই নেবেন।
  • সই করা স্লিপ ও কালি দেওয়া আঙুলটি থার্ড পোলিং অফিসারকে দেখালে তিনি আপনাকে ভোটবাক্সের দিকে যাওয়ার অনুমতি দেবেন।
  • নির্দিষ্ট বোতামে চাপ দিয়ে ভোট দিলে একটা বিপ শব্দ হবে। এর পর ভিভিপ্যাটে নিজের ভোট পরখ করে নিয়ে বেরিয়ে আসতে হবে।
  • কাউকে ভোট দেওয়ার ইচ্ছে না থাকলে নোটাকে ভোট দেওয়া যাবে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।

তথ্যসূত্র - ভারতীয় নির্বাচন কমিশন

আরও পড়ুন - Lok Sabha Elections 2024: দেশের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন, কোন রাজ্যে কত দফায় ভোট?

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget