এক্সপ্লোর

PM Modi News: '৫ দফার ভোটেই পরাস্ত, I.N.D.I.A জোটের ভাঙনের কাউন্টডাউন শুরু', দাবি মোদির

Amit Shah: চতুর্থ দফার ভোট শেষে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতায় দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে এসে সংখ্যাগরিষ্ঠতার দাবি করেছিলেন অমিত শাহ

ঝাড়গ্রাম : 'চার দফায় মোদিজি ২৭০ আসন পার করে সংখ্যাগরিষ্ঠতার পাওয়ার কাজ শেষ করে ফেলেছেন।' চতুর্থ দফার ভোট শেষে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতায় দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে এসে এমন দাবি করেছিলেন অমিত শাহ (Amit Shah)। এবার সেই সুরেই জয়ের দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। পঞ্চম দফার ভোট চলাকালীন এদিন ঝাড়গ্রামের সভা থেকে তিনি দাবি করলেন, "পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও দেশজুড়ে I.N.D.I.A জোট পরাস্ত হয়ে গেছে। ৪ জুন এদের শেষ হতে দেখা যাবে।" সুর আরও চড়িয়ে তিনি বলেন, "ইন্ডিয়া জোটের ভাঙনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।" Lok Sabha Election 2024

এদিন ঝাড়গ্রামের সভার শুরু থেকেই তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "সামনে হার দেখতে পেয়ে পুরো তৃণমূল কংগ্রেসের আক্রোশ চরমে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের মানুষ এদের ভোট দিচ্ছে না। তাই, কখনও বিজেপিকে গালি, কখনও বাংলার মানুষকে ধমকি দিচ্ছে। কাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে গালি দিচ্ছিল। এখন ওরা বলছে আমরা I.N.D.I.A জোটের অংশ। কিন্তু, বাংলার মানুষ জানে কংগ্রেস ডুবে যাওয়া জাহাজ। আর তৃণমূলের জাহাজেও ফুটো হয়ে গেছে। এই দুই দল একে অপরের উপর সওয়ারি করে নিক, তাতেও ডুব নিশ্চিত।" 

এরপরেই নিশানা করেন কংগ্রেসকে। প্রধানমন্ত্রী বলেন, "যারা ভারতকে বহু দশক পেছনে ফেলে দিয়েছে, দেশ তাদের প্রত্যাখ্যান করেছে। দেশ ভুলে যায়নি যে, যখন গোটা দুনিয়া দ্রুত উন্নতি করছিল, তখন কংগ্রেস সরকার দুর্নীতির কীর্তি গড়ছিল। দুনিয়ার সব দেশ প্রতি মুহূর্তে এগিয়ে চলছিল। কিন্তু, কংগ্রেস দল যুবকদের পেছনে ঠেলে দিচ্ছিল। ৬০ বছর ধরে এরা গরিবি হটাও স্লোগান তুলেছে। দেশ জানে, ভারতকে পৃথিবীর সেরা পাঁচ অর্থ ব্যবস্থায় পরিণত করেছেন মোদি। ১০ বছরে এই মোদিই ২৫ কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছেন।" 

তিনি আরও বলেন, "কাশ্মীরে ৩৭০ ধারা (Article) বিলোপ করা হয়েছে। কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে। পাকিস্তান উচিত জবাব পেয়েছে। নকশালবাদের কোমড় ভেঙে গেছে। দুর্নীতিতে লাগাম টানা হয়েছে। কত কি হয়েছে। এই গরিব সন্তান গরিবের সুখ-দুঃখের কথা ভেবেছে।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget