এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: 'চক্রান্ত করে বোমা রেখেছিল..', ভোটের আগে পূর্ব বর্ধমানে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Bengal Bomb Rescue : ভোটের আগে পূর্ব বর্ধমানে তাজা বোমা উদ্ধার, বোমা উদ্ধার ঘিরে কী বলছে শাসকদল ?

রাণা দাস, পূর্ব বর্ধমান:  দোরগড়ায় লোকসভা ভোট। যার জন্য রাজ্যের জেলায় জেলায় কড়া নজর প্রশাসনের। আর এবার পূর্ব বর্ধমানে খড়ের পালুই থেকে একাধিক তাজা বোমা উদ্ধার। খবর পৌঁছতেই ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। এদিকে বোমা উদ্ধার ঘিরে ইতিমধ্য়েই তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছে।

ঝুঁকি না নিয়ে দ্রুত ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের কর্মীরা

পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের গলাতুল গ্রামে এক খামার বাড়ির পাশে খরের পালুইয়ে বেশ কয়েকটি তাজা বোমা এদিন উদ্ধার হয়েছে। নজরে আসতেই এদিন দ্রুত পুলিশকে খবর দেওয়া হয় । এরপরেই মন্তেশ্বর থানার পুলিশ এলাকা ঘিরে রেখে খবর দেয় সিআইডির বম্ব স্কোয়াডকে। এরপরেই ঝুঁকি না নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াডের কর্মীরা। পুলিশের বক্তব্য যে, বম্ব স্কোয়াড ওইগুলি পরীক্ষা করার পরেই জানা যাবে যে, সেগুলি কী ধরনের বোমা ?

বিজেপি চক্রান্ত করে এই বোমগুলো রেখেছিল : তৃণমূল

স্থানীয় বিজেপির যুব নেতার বক্তব্য, তার বাড়ির কিছুটা দূরেই এই বোমা গুলি দেখতে পায় তাঁদের এক কর্মী। তারা সেই সময় বাড়িতে দলীয় কাজ করছিল। তাঁদের দাবি, তাদের ফাঁসানোর জন্যই কেউ এই বোমা রেখে গেছে। তবে তৃণমূলের বক্তব্য যে, বিজেপি চক্রান্ত করে এই বোমগুলো রেখেছিল।

একই দিনে উত্তর ২৪ পরগনা জেলাতেও বোমা উদ্ধার

অপরদিকে একই দিনে উত্তর ২৪ পরগনা জেলাতেও বোমা উদ্ধার হয়েছে। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকার একটি বাড়ির মধ্য থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এদিন বেলায় নাড়ু গোপাল চক্রবর্তীর ভাড়াটিয়া ডলি দেবী কাঠ আনতে গিয়ে কালো প্ল্যাস্টিকে মোড়া তিনটি কৌট দেখতে পান। জগদ্দল থানার পুলিশ এসে তাজা বোমাগুলো উদ্ধার করে নিয়ে। তবে রাতের অন্ধকারে বাড়ির মধ্যে কেউ বোমাগুলো লুকিয়ে রেখেছিল বলে অনুমান নাড়ু বাবুর পুত্র বিজয় চক্রবর্তীর। ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ।

আরও পড়ুন, পয়লা বৈশাখের আগে কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী

কোচবিহারে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মুখ্য়মন্ত্রীর সভার আগে উত্তপ্ত হয় কোচবিহারের দিনহাটা। স্থানীয় টিয়াদহ এলাকায় বিজেপির মণ্ডল সম্পাদক অলোককুমার রায়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, আজ ভোররাতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয়। একটি বোমা ফাটলেও অপর বোমাটি ফাটেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। বিজেপি নেতার বাড়ির পাশেই একটি সকুল রয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget