এক্সপ্লোর

Dilip On Mahua: আগামীকাল দিল্লিতে TMC প্রার্থী মহুয়াকে তলব, নাম না করেই দিলীপ বললেন..

Dilip Attacks Mahua: রাত পেরোলেই দিল্লিতে TMC প্রার্থী মহুয়াকে তলব ইডির, দিলীপ ঘোষ বললেন..

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : ভোট ঘোষণার পর কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে আগেও এসেছেন এরাজ্যের হেভিওয়েটরা। এছবি নতুন নয়। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায়, এবার দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করেছে ইডি (ED Summons Mahua Moitra)। আজ নাম না করেই তোপ দাগলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (BJP Candidate Dilip Ghosh)। 

কৃষ্ণনগরে মহুয়া মিত্রকে প্রার্থী করেছে তৃণমূল ,মহুয়া মিত্রকে তৃণমূল স্টার ক্যাম্পেনার হিসেবে রাখেনি। দিলীপ ঘোষ বলেন,' এটা ওদের পার্টির ব্যাপার। প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে দাগী প্রার্থীদের সব নিয়ে আসতে হচ্ছে। না পেলে বিহার থেকে খুঁজতে খুঁজতে গুজরাট পর্যন্ত যেতে হচ্ছে। কৃষ্ণনগর চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত সেখানকার একজন সাংসদ, পার্লামেন্টে যা মুখে আসছে তাই বলছেন। সেই রকম ব্যক্তিকে তাঁরা কি ভোট দেবেন? আমরা তাঁর সামনে একজন রাজ পরিবারের এক রাজমাতাকে রেখেছি। এবার ওখানকার মানুষের দায়িত্ব কাকে ভোট দেবেন।' 

 আগামীকাল দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।সূত্র মারফত খবর, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। গতকালই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। পাশাপাশি আগামীকাল শিল্পপতি দর্শন হিরানন্দানিকেও তলব করেছে ইডি।

লোকসভা ভোটের মুখে, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে সক্রিয় হল আরও এক কেন্দ্রীয় এজেন্সি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায়,মহুয়া মৈত্রকে বৃহস্পতিবার দিল্লিতে ED-র দফতরে তলব করা হয়েছে। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্ট কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর অফিস এবং করিমপুরের আনন্দপল্লিতে মহুয়া মৈত্রর ভাড়া বাড়িতে তল্লাশি চালান CBI-এর গোয়েন্দারা।

আরও পড়ুন, ঘাটালের BJP প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ কমিশনের

এরপরই, CBI-এর পদক্ষেপে হেনস্থা ও প্রচারে বাধার অভিযোগ তুলে এবং নির্বাচনী বিধি চালু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়ার দাবি করে মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠান কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তারপরই, এবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাও, এমন একটা দিনে, যার ঠিক আগের দিন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget