এক্সপ্লোর

Lok Sabha Election 2024 Date : কেন বেশি দফায় ভোট ? কী বলছে কমিশন

Lok Sabha Election 2024 Schedule : বাংলা, বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায় ভোটগ্রহণের কথা জানায় নির্বাচন কমিশন।

নয়াদিল্লি : দেশজুড়ে সাত দফায় লোকসভা ভোট। বাংলা-সহ উত্তরপ্রদেশ, বিহারে মোট ৭ দফায় ভোটগ্রহণ করা হবে বলে আজ জানিয়ে দেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajiv Kumar)। কিন্তু, কেন সাত দফায় ভোট ? এনিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিরোধীদের একাংশ অভিযোগ তুলে থাকে, বহু দফায় ভোট হলে কোনো কোনো দল সুবিধা পেয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে দফা কম হলে বিশেষ সুবিধা করতে পারে না তারা। এরকম একটা আবহে আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়। তার মধ্যে বাংলা, বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায় ভোটগ্রহণের কথা জানায় নির্বাচন কমিশন। কিন্তু, কেন এতদিন ধরে ভোট ? কেন এতগুলো দফা ? এদিন সাংবাদিক বৈঠকে তা খোলসা করে দেন মুখ্য নির্বাচন কমিশনার।

রাজীব কুমার বলেন, "পুরো দেশের ভৌগলিক অবস্থানের দিকে একবার নজর দিয়ে দেখুন। নদী-নালা-বরফ-পাহাড়-জঙ্গল-গরম। নিরাপত্তাবাহিনীর গতিবিধির কথা একবার ভেবে দেখুন। বিভিন্ন দফায় দু-তিনদিনের ব্যবধানে তারা ঘোরাঘুরি করবে। ওদের ওপর কী চাপ থাকে একবার ভেবে দেখুন। পুরো ভোট প্রক্রিয়ায় একবার নজর দিয়ে দেখুন- কখনো উৎসব, পরীক্ষা, হোলি, রমজান, রামনবমী- জানি না কী কী উৎসব আছে এরমধ্যে। যখন ক্যালেন্ডার নিয়ে বসি তখন একটা তারিখ লিখি তো অন্য তারিখে চলে যায়। দ্বিতীয়টা ঠিক করার সময় আবার একটা সমস্যা। কারও পক্ষ নেওয়ার জন্য বা কারও ক্ষতি করার জন্য আমরা কোনও পদক্ষেপ নিই না। কোনো পদক্ষেপ নেওয়া হয় না, এমনটা যদি কেউ ভেবে থাকেন তাহলেও তিনি ভুল ভাবছেন। তথ্যের ভিত্তিতে কথা বলা যেতে পারে। প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা বিষয়। কোনো রাজ্যে এক দফায় তো কোনো রাজ্যে সাত দফায় ভোট আছে। যেখানে সাত দফায় ভোট আছে সেখানকার বিস্তার অনেক। আসন সংখ্যাও অনেক বেশি। প্রতিযোগিতা বেশি। তাই সেখানে সাত দফায় ভোট।" 

কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল। ৪ জুন লোকসভা ভোটের গণনা। ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন। ২৬ এপ্রিল দ্বিতীয় দফা, ৭ মে তৃতীয় দফা, ১৩ মে চতুর্থ দফা, ২০ মে পঞ্চম দফা, ২৫ মে ষষ্ঠ দফা এবং ১ জুন সপ্তম দফায় লোকসভা নির্বাচন। আবার  লোকসভা নির্বাচনের সঙ্গেই দেশজুড়ে ২৬টি কেন্দ্রে উপনির্বাচন। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বাংলার ভগবানগোলায় এবং সপ্তম দফায় বরানগরে উপনির্বাচন।  শনিবার থেকেই দেশ জুড়ে চালু হয়ে গেল নির্বাচনী আদর্শ আচরণ বিধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget