এক্সপ্লোর

Dilip Ghosh : 'যদি বলি, ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে? ' আন্দামান যাওয়ার আগে কীর্তির উদ্দেশে বোমা ছুড়লেন দিলীপ

Loksabha Election 2024 : 'তৃণমূল এমন ফাঁসিয়েছে, উনি আর বেরোতে পারছেন না। রেজাল্ট হলে বুঝতে পারবেন', কীর্তিকে চ্যালেঞ্জ দিলীপের

রঞ্জিত সাউ, কলকাতা : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ( RSS ) প্রচারক হিসেবে কাজ করেছেন জীবনের একটা বড় অংশ। দীর্ঘ সময় কাটিয়েছেন আন্দামানে ( Andaman )। তাই ভোটের সময় আন্দামানের কর্মীরা তাঁকে চান, জানিয়েছেন দিলীপ ঘোষ। তাই নিজে লোকসভা ভোটের প্রার্থী হওয়া সত্ত্বেও সময় বের করে আন্দামান গেলেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) । আর যাওয়ার সময় এয়ারপোর্টে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে ব্যক্ত করলেন নিজের মত। 

বর্ধমান-দুর্গাপুর দিলীপ ঘোষের নতুন পিচ। সেখানে তাঁর অন্যতম প্রধান প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ নির্বাচনের আগে জোর কদমে প্রচার চালাচ্ছেন । বারবার দিলীপ ঘোষকে নিয়ে সমালোচনায় মুখর হচ্ছেন। চোখা চোখা বাক্যবাণে ঘায়েল করার চেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি তিনি বলেছেন , 'দিলীপ ঘোষ আগে জবাব দিন, গত ৫ বছরে ওঁর দলের সাংসদ সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া। মন্তেশ্বরে রেল প্রকল্প বা, দুর্গাপুর ইস্পাত কারখানা নিয়ে বিজেপি কী করেছে। আমার লক্ষ্য হল, দিদির লড়াইয়ে সামিল হয়ে মোদির পকেট ছিঁড়ে রাজ্যের বকেয়া টাকা আদায় করার।' পাল্টা এদিন দিলীপ বলেন, 'ভালো তো। জিতে আসুন। ওনার দুর্ভাগ্য। ওনাকে তৃণমূল এমন ফাঁসিয়েছে, উনি আর বেরোতে পারছেন না। রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন ফাঁদে পা দিয়েছেন। ওনার পার্টি ওনাকে সাহায্য করছে না। আমি যদি উল্টে বলি, ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। কীর্তি আজাদের বাংলার রাজনীতি বুঝতে সময় লাগবে। উনি বারবার আমার পিছনে লাগছেন। লোক ভাবছে ও জিতলে আর ওকে দেখতে পাবো? দিলীপ ঘোষ মানুষের সঙ্গে আছে। আন্দামান আমার পুরোনো জায়গা। একদিনের জন্য আজ যাচ্ছি। কাল ফিরে আসব। ' 

দিলীপ ঘোষের কাছের মানুষ বিজেপির টিকিটে আন্দামানে প্রার্থী হওয়া বিষ্ণুপদ রায়।  তাই তাঁর হয়ে ১ দিনের জন্য  প্রচার ও জনসংযোগ করতে যাচ্ছেন দিলীপ।  আন্দামান তাঁর হাতের তালুর মতো চেনা, সেখানকার মানুষও। তাই ভোটের হাওয়ায় দিলীপের ওপর ভরসা রাখছেন বিষ্ণুপদ রায়। সেখানে কাজ সেরেই ফের বর্ধমান-দুর্গাপুরে ফিরবেন দিলীপ।  

২০১৯-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে চোখে পড়ার মতো ফল করেছিল বিজেপি। ২ থেকে একলাফে তাদের আসন বেড়ে হয়েছিল ১৮। প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছিল গেরুয়া শিবির। তখন, রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। এরপর ২০২১-এর বিধানসভা ভোটে  ২০০ আসনের টার্গেট করে ৭৭-এ থেমে যায় বিজেপি। এরপর, ২০২৪-এর লোকসভা নির্বাচনে, হোমগ্রাউন্ড মেদিনীপুর থেকে সরিয়ে, বর্ধমান-দুর্গাপুর থেকে টিকিট দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। এখন দেখার নতুন ব্যাটলগ্রাউন্ডে কেমন ফল করেন দিলীপ ? 

আরও পড়ুন :             

'আমায় বের করো'... ঘুমন্ত পড়ুয়াকে স্কুল বাসে বন্ধ করেই বেপাত্তা ড্রাইভার ! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

 

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget