এক্সপ্লোর

Loksabha Election 2024: কলকাতায় ১৪৪ ধারা? মোদির সফরের আগেই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট যুদ্ধে সুকান্ত-কলকাতা পুলিশ

Loksabha Election 2024 Update: পোস্ট-যুদ্ধে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা পুলিশ। এক্স পোস্টে বিজেপির রাজ্য সভাপতি লেখেন, পাঁচ দফা ভোটের পর, জনগণের মন বুঝে মুখ্যমন্ত্রী ভীত।

কলকাতা: সপ্তম দফার ভোটের আগে, মঙ্গলবার ফের কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি। উত্তর কলকাতায় রোড শো-সহ তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। তার আগে, সোশাল মিডিয়ায় পোস্ট-যুদ্ধে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা পুলিশ। এক্স পোস্টে বিজেপির রাজ্য সভাপতি লেখেন, পাঁচ দফা ভোটের পর, জনগণের মন বুঝে মুখ্যমন্ত্রী ভীত। মরিয়া চেষ্টা করছেন নরেন্দ্র মোদির রোড-শো বন্ধ করতে। তার জন্য, কলকাতায় ১৪৪ ধারা জারি করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। তৃণমূল জেনে রাখুক, কোনও অশুভ কৌশল বিজেপিকে থামাতে পারবে না।'' পাল্টা, ১৪৪ ধারা জারির পুরনো একটি নির্দেশের কপি পোস্ট করে, কলকাতা পুলিশের বক্তব্য, ''ডালহৌসি এবং ভিক্টোরিয়ার আশপাশে নিয়মিত ১৪৪ ধারা জারি থাকে। এটা নতুন কিছু নয়। তাই দয়া করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।'' 

এদিকে, কাল এরাজ্যে ষষ্ঠ দফার ভোট। বিজেপি কর্মীর খুনকে কেন্দ্র করে উত্তপ্ত নন্দীগ্রাম। সেই আবহেই ভোট হচ্ছে তমলুকে। নন্দীগ্রামে অশান্তি এড়াতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে। থাকে অতিরিক্ত কুইক রেসপন্স টিমও। 

বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৬০০ টি। এর মধ্যে ২ হাজার ৬৭৮ টি বুথ স্পর্শকাতর। এই মুহূর্তে রাজ্যে মোট ১ হাজার ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এর মধ্যে ৯১৯ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে ষষ্ঠ দফার নির্বাচনে। কুইক রেসপন্স টিম থাকবে মোট ৮৯২ টি। ষষ্ঠ দফার নির্বাচনে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা ২৯ হাজার ৪৬৮। বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। প্রস্তুত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশ।

তমলুকে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯২৮ এর মধ্যে ৩৭৩ টি বুথ স্পর্শকাতর। বিজেপি কর্মী খুনের পর থেকে থমথমে নন্দীগ্রাম। এই পরিস্থিতিতে ভোটের দিন অখ্য়াত থেকে বিখ্য়াত হয়ে ওঠা এই জনপদের দিকে নজর রয়েছে গোটা দেশের। ১ হাজার ৮৭৬ টি বুথ রয়েছে। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৫০১ টি। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এবার তারকা যুদ্ধ। তৃণমূলের দেবের সঙ্গে লড়াই বিজেপির হিরণ চট্টোপাধ্য়ায়ের। 

আরও পড়ুন: ভোটের আগের দিন ১৪৪ ধারা, একাই জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় অগ্নিমিত্রা

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget