এক্সপ্লোর

Mamata Banerjee: 'ইতিহাসের পাতা খুললে জায়গা পাবেন না', কৃষ্ণনগরে গিয়ে BJP-র অমৃতাকে আক্রমণ মমতার

Amrita Roy: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে রাজা কৃষ্ণচন্দ্র কেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে ইংরেজের হাত ধরেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছিলেন অমৃতা।

কৃষ্ণনগর: কৃষ্ণনগরে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী, রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়কে (Amrita Roy) তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে রাজা কৃষ্ণচন্দ্র কেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে ইংরেজের হাত ধরেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছিলেন অমৃতা। সেই নিয়েই তাঁকে আক্রমণ করলেন মমতা। (Lok Sabha Elections 2024)

বাড়িতে পড়ে গিয়ে চোট পাওয়ার পর রবিবারই প্রথম লোকসভা নির্বাচনের প্রচারে বেরোলেন মমতা। এদিন কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার করেন মমতা। সেখানেই নাম না করে অমৃতাকে আক্রমণ করেন তিনি। বলেন, "সিরাজ ভাল কি না, সেই আলোচনায় যাচ্ছি না আমি। কিন্তু বাংলরা লোক সিরাজকে সমর্থন করে, মিরজাফরকে নয়। ইংরেজ আমলে যখন স্বাধীনতার লড়াই চলছে, যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা সংগ্রামকে খতম করার জন্য। সেই নামটাকে নিয়ে এলেন। মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গিয়েছেন?"

অমৃতাকে নিশানা করে মমতা বলেন, "বলছে রাজমাতা। কবে থেকে মাতার রাজ হল?  আমরা সবাই রাজা, কিন্তু রাজা কেউ নেই এ দেশে। যাঁরা রাজা ভাবছেন নিজেদের, তাঁরা রাজপ্রাসাদে থাকুন। জনগণের, মানুষের ধর্ম পালন করুন। মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে ইতিহাসের পাতা ওল্টাব। আর পাতা ওল্টালে জায়গা পাবেন না। ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন মানুষ।"

আরও পড়ুন: Mamata Banerjee: I.N.D.I.A-র নামটাও আমার দেওয়া, ভোটের পর আমি দেখে নেব: মমতা

কৃষ্ণনগরে মহুয়ার বিরুদ্ধে অমৃতাকে প্রার্থী করেছে বিজেপি। সম্প্রতি তাঁকে ফোন করেন মোদি। কথায় কথায় মোদিকে অমৃতা জানান, 'গদ্দার' বলে তাঁদের কটাক্ষ করা হচ্ছে। অথচ সিরাজের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের হাত ধরা ছাড়া উপায় ছিল না কৃষ্ণচন্দ্রের। এই কাজ না করলে সনাতন ধর্ম শেষ হয়ে যেত, আজ তাঁরা হিন্দু থাকতে পারতেন না। অমৃতার এই মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। এমনকি মোদি কৃষ্ণচন্দ্রকে ভুল করে রাজা রামমোহন রায় বেবে বসেছেন, তাই 'সমাজ সংস্কারক' বলে উল্লেখ করেছেন, এমন অভিযোগ তোলেন মহুয়াও।

সেই সময়ই তৃণমূলের তরফে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে কৃষ্ণচন্দ্র বিশ্বাসঘাতকতা করেছিলেন, বাংলায় পরাধীনতার অন্ধকার ডেকে এনেছিলেন বলে অভিযোগ করে তারা। এদিন সেই নিয়ে মুখ খুললেন মমতাও। ফোনের কথোপকথন অত্যন্ত গোপন বিষয়, ফলাও করে সেটি প্রচার করায় সেই গোপনীয়তা লঙ্ঘিত হয় বলেও এদিন মন্তব্য করেন মমতা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget