এক্সপ্লোর

Panchayat Election 2023: রাতের অন্ধকারে 'বেধড়ক মার' নির্দল প্রার্থীর বাড়ির মহিলাদের

Attacked on Opposition Candidate's House : পঞ্চায়েত নির্বাচনের আগে রাতের অন্ধকারে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালাল কে ?

সুনীত হালদার, হাওড়া: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে রাতের অন্ধকারে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা। বেধড়ক মারধর বাড়ির মহিলাদের। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে ডোমজুড়ের বানিয়াড়াতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ (Police)।

প্রার্থী পছন্দ না হওয়ার কারণে তৃণমূল কংগ্রেস কর্মী পিয়া শেখ বেগড়ি গ্রাম পঞ্চায়েতের ২৯৬ নম্বর অংশের নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে লড়ছেন। গতকাল গভীর রাতে ১০০ জনের বেশি তৃণমূল কংগ্রেস কর্মী (TMC Worker) পিয়া শেখের বাপের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা বাড়ির দরজায় এবং দোকানের গেটে লাথি মারে। বড় বড় ইট মারে বাড়িতে। বাড়ির মহিলারা বেরিয়ে এলে তৃণমূল কর্মীরা তাঁদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে মাথা ফেটে যায় এক মহিলার। তাঁকে আহত অবস্থায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। শেষ অবধি পাওয়া খবরে, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 

ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্দল প্রার্থীর পরিবারের লোকের অভিযোগ, তাঁরা আগে তৃণমূল কংগ্রেস (TMC) করতেন। কিন্তু এবারে প্রার্থী পছন্দ না হওয়ার কারণে তাঁরা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁতেই তৃণমূল কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালায়। তবে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, গতকাল রাতে হেলমেট পড়া বহিরাগত কিছু ছেলে প্রার্থীর বাবার বাড়িতে জড়ো হয়। তাঁরা বাইকে বেরিয়ে যাওয়ার সময় গালিগালাজ করে। তাঁরা নির্বাচনে দিনে গন্ডোগোল পাকানোর চেষ্টা করছে। তাই তৃণমূল কর্মীরা, তাঁদের বাড়িতে ঘেরাও করে। আসলে ওই এলাকায় তাঁদের পায়ের মাটি নেই।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজির হামলা চালানোর অভিযোগ উঠেছিল। ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই এই হাওড়া জেলার মাটিতেই বিজেপি প্রার্থীর গোটা পরিবারকে খুনের হুমকির অভিযোগ উঠেছিল। এই ঘটনায় ওই প্রার্থী সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন, 'তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।' পঞ্চায়েত ভোটের যতদিন এগিয়ে আসছে, ততই একের পর এক অভিযোগ উঠেছে। কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাতিক্রমী ছবিও উঠে এসেছে। যেখানে দেখা গিয়েছে,বিরোধীদের বাড়িতে প্রচারে গিয়ে, নিজের দলের কেউ যদি অন্যায় কাজ করে থাকে, তাই খোদ দলের তরফে ক্ষমা চেয়েছেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী শুকুর আলি। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget