এক্সপ্লোর

Panchayat Elections 2023:ডোমজুড়ে TMC প্রার্থীর বাড়ি-গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় কে ?

Attacked on TMC Candidate in Howrah: ডোমজুড়ে তৃণমূল প্রার্থী শেখ সুলতানার অভিযোগ তাঁর বাড়ির লোককে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে।

হাওড়া: ডোমজুড়ের অঙ্কুরহাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর (TMC Candidate) বাড়ি-গাড়ি ভাঙচুরের অভিযোগ। সশস্ত্র সিপিএম কর্মীরা (CPM Worker) বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। বাড়িতে বড় বড় ইট ছোড়া হয় বলেও অভিযোগ। তৃণমূল প্রার্থী শেখ সুলতানার অভিযোগ তাঁর বাড়ির লোককে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে সিপিএম-এর দাবি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে হিংসার ঘটনা শুরু হয় জেলায় জেলায়। মনোনয়ন পর্ব চলাকালীনও অশান্তির ঘটনার বহর বাড়তে থাকে। ভোটের আগে ও ভোটের দিন কম রক্তাক্ত হয়নি বাংলা। যা নিয়ে সরব হয়েছেন ইতিমধ্যেই রাজ্যের একাধিক দলের নেতা-নেত্রীরা। পাশাপাশি ছাপ্পা ভোট এবং রিগিং ঘিরেও হিংসার ঘটনা ছড়িয়ে পড়ে। এদিকে ইতিমধ্যেই এই ঘটনায় আজ রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে পুনর্নিবাচন হয়েছে জেলায় জেলায়। যদিও হিংসা আজও অব্যহত। 

আর এবার বাংলার পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসকাণ্ডে আসছে কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল (BJP Fact Finding Team)। বিজেপি সর্বভারতীয় সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডা জী পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করবার জন্য একটি কমিটি গঠন করলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল পরিস্থিতি ক্ষতিয়ে দেখে রিপোর্ট জমা করবেন। 

রাজ্যের পঞ্চায়েত ভোট ঘিরে হিংসার বহর ক্রমশ বেড়েছে।একের পর এক জেলার থেকে এসেছে খুনের খবর। আর এই হিংসা অধিকাংশ ক্ষেত্রেই আসন লাভের আশায়। একের পর এক বুথে চলেছে দেদার ছাপ্পা ভোট। কোথাও দেখা গিয়েছে বেধড়ক মার, ভয়ে চোখের জল বের হতেও দেখা গিয়েছে। সব মিলিয়ে যার জেরে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে এদিকে আজ মুর্শিদাবাদ-সহ প্রায় ৭০০ বুথে হচ্ছে পুনর্নির্বাচন। যদিও ছাপ্পা ভোটে নেই বিরাম আজও। আবার ফ্রেমে ফিরেছে হাসিমুখে ছাপ্পা ভোটের কাণ্ড কারখানা। যদিও গোটা ঘটনায় আজ দুপুরে তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন, 'খোকাবাবুর কিছু হবে না, দিদি মোদিকে ম্যানেজ করতে জানে', মন্তব্য অধীরের

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন একাধিক অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে তালা ঝুলিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবং  মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। পাশাপাশি গতকাল দক্ষিণ দিনাজপুরের তপনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বচসা বেধেছিল। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে সরব হন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি গতকাল সুকান্ত মজুমদার বলেছিলেন, নির্বাচন কমিশনের মদতে ভোটের দিন ভোট লুঠ, ছাপ্পা, মানুষের অত্যাচার, খুন করার পর ভোট পরবর্তী সময়ে দক্ষিণ দিনাজপুর জেলায় বিশেষ করে তপন বিধানসভার অন্তর্গত এলাকায়..বিজেপি কার্যকর্তা ও গনতন্ত্র প্রেমী মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে তৃণমূলের জল্লাদ বাহিনী।'

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget