এক্সপ্লোর

Panchayat Poll 2023 : বাঁকুড়ায় বিরাট দলবদল, শতাধিক তৃণমূল কর্মী গেলেন বিজেপিতে

গঙ্গাজলঘাটিতে তৃণমূলের ভাঙন অব্যাহত। চৈতন্যপুর গ্রামে ঘাসফুল শিবিরের শতাধিক কর্মী গতকাল নাম লেখালেন পদ্ম শিবিরে।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া : পঞ্চায়েত ভোটের  ( Panchayat Poll ) মুখে জেলায় জেলায় দলবদল হয়েই চলেছে। 

বাঁকুড়ার ( Bankura ) গঙ্গাজলঘাটিতে তৃণমূলের ভাঙন অব্যাহত। নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর গ্রামে ঘাসফুল শিবিরের শতাধিক কর্মী গতকাল নাম লেখালেন পদ্ম শিবিরে।

তৃণমূলের প্রার্থী নির্বাচন ও দুর্নীতি নিয়ে সরব হয়েছেন দলত্যাগীরা। বিজেপির কটাক্ষ, এভাবেই তৃণমূল দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল।  

 তৃণমূল শিবিরে থেকে কংগ্রেসে সোশাল মিডিয়া সেলের নেতা 

প্রথমবার নয়। এর আগেও বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে তৃণমূল শিবিরে ভাঙন ধরেছে। কংগ্রেসে যোগ দেন শাসকদলের সোশাল মিডিয়া সেলের নেতা গগন ঘটক ও কয়েকজন তৃণমূল কর্মী। গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির ৩ নম্বর আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন গগনের স্ত্রী নিবেদিতা ঘটক।  দলবদল করেছেন তৃণমূলের সোশাল মিডিয়া সেলের এই নেতাও। তাঁর দাবি, দুর্নীতির প্রতিবাদেই তৃণমূলের সঙ্গ-ত্যাগ। আগামী দিনে আরও অনেকে শাসকদল ছেড়ে তাদের দলে যোগ দেবে বলে কংগ্রেসের দাবি। যদিও ঘাসফুল শিবিরের দাবি, গগন সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন, ফলে তাঁর দলত্যাগে সংগঠনের ক্ষতি হবে না ! 

অন্যান্য জেলাতেও হিড়িক দলবদলের
শুধু বাঁকুড়াতেই নয়, দলবদলের হিড়িক লেগেছে বিভিন্ন এলাকায়। গত সপ্তাহে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে দল ছাড়েন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি, ২ নম্বর ব্লক তৃণমূলের সম্পাদক আশরাফুল হক-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। তাঁদের অভিযোগ ছিল, পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি করছেন তৃণমূল বিধায়কে ! তবে অন্য দলে যোগদান নয়, নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলত্যাগীরা। তাঁদের অভিযোগ, টিকিট দেওয়ার জন্য টাকা নিচ্ছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। সেই দুর্নীতির প্রতিবাদেই দলত্য়াগ বলে দাবি বিক্ষুব্ধদের। 

ওই একই দিনে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকে তৃণমূলে ভাঙন ধরে। বকপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে বুথ সভাপতি ও স্থানীয় কয়েকজন নেতা-সহ ৪০০ জন যোগ দেন সিপিএমে। যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক সুব্রত ভাওয়াল, কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর-সহ বাম নেতৃত্ব।দুর্নীতির প্রতিবাদেই দলত্যাগ করেছেন , দাবি তৃণমূলত্যাগীদের। একজন-দু’জন যেতে পারে, ৪০০ জনের সিপিএমে যোগদানের দাবি অবাস্তব, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। 

এছাড়াও খড়গপুর ২ নম্বর ব্লকে তৃণমূলে ভাঙনের খবর পাওয়া গিয়েছে । কালিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে সিপিএমে যোগ দেয় ৬৫টি পরিবার। দলত্যাগীদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি। তৃণমূলত্যাগীদের দাবি, তৃণমূল গরিবদের বঞ্চিত করছে, তাই গরিবদের পাশে দাঁড়াতে সিপিএমে যোগদান।    

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget