এক্সপ্লোর

Modi Cabinet: ইনি মোদি মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ! কেন এঁকে দায়িত্ব জানেন?

Youngest Minister: চল্লিশের নীচে বয়স। নিজের কেন্দ্রে টানা জয়। শরিক দলের এই নেতাকেই মন্ত্রিসভায় নিলেন মোদি

কলকাতা: তৃতীয়বারের জন্য় কেন্দ্রে সরকার গঠন করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi Cabinet)। এবার এনডিএর-এর দুই বড় শরিক জেডিইউ এবং টিডিপির কাঁধে ভর করেই তৃতীয়বারের জন্য় প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। কেন্দ্রে মোদির ক্য়াবিনেটে জায়গা পেয়েছেন শরিক দলের একাধিক সাংসদ। সেই তালিকাতেই নজর কেড়েছেন কে রামমোহন নাইডু। যাঁর নাম কিঞ্জারাপু রাম মোহন নাইডু। সম্ভবত ইনিই মোদির ক্যাবিনেটে সর্বকনিষ্ঠ সদস্য। তিনি টিডিপির সাংসদ।

রাজনীতির পরিবার থেকে আসা Ram Mohan Naidu প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী Yerran Naidu-এর ছেলে। টিডিপির টিকিটে জেতা রাম মোহন নাইডু জায়গা পেলেন মোদির তৃতীয় দফার ক্যাবিনেটে। রবিবার তিনি শপথবাক্য পাঠ করলেন। 

শ্রীকাকুলাম কেন্দ্র থেকে এই নিয়ে তৃতীয় বারের জন্য সাংসদ হয়েছেন রাম মোহন নাইডু (Ram Mohan Naidu)। ২০১৯ এর লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে YSRCP-এর ঢেউ বয়ে গিয়েছিল। সেই সময়েও নিজের কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। একদিকে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত ঘনিষ্ঠ  Yerran Naidu, তাঁরই ছেলে রাম মোহন নাইডু। অন্যদিকে যুবনেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয়। উত্তর অন্ধ্র থেকে লাগাতার দিতে আসছেন তিনি। আর এবার এনডিএ সরকারে টিডিপি (tdp) অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক। সব মিলিয়ে মোদির মন্ত্রিসভায় রাম মোহনের জায়গা পাওয়া হয়তো কথাই ছিল।

শ্রীকাকুলাম জেলাতেই জন্ম রাম মোহন নাইডুর। এখন তাঁর বয়স ৩৬ বছর। বি.টেক এবং এমবিএ ডিগ্রি রয়েছে তাঁর। তাঁর ভোটপ্রচারের আগাগোড়া প্রচারকাজে ব্য়স্ত থাকতে দেখা গিয়েছে তাঁর স্ত্রীকে। তাঁদের ২ সন্তান রয়েছে। রাম মোহনের শ্বশুর আনাকাপাল্লি জেলায় মাদুগুলার বিধায়ক। তেলগু, হিন্দি ও ইংরেজিতে সড়গড় রাম মোহন নাইডু। এর আগেও সংসদে আলোচনার সময় সাংসদ হিসেবে নিজের ছাপ রেখেছেন তিনি। এবার মন্ত্রিত্বের দায়িত্ব তাঁর কাঁধে।    

রবিবার শপথগ্রহণ:
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির। নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন আরও ৭১ জন মন্ত্রী। মোদি মন্ত্রিসভায় রাজনাথ সিংহ, অমিত শাহ, জে পি নাড্ডা, নিতিন গডকড়ী, জে পি নাড্ডা, নির্মলা সীতারমণ, শিবরাজ সিংহ চৌহান, নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, এইচ ডি কুমারস্বামী (জেডিএস), ধর্মেন্দ্র প্রধান, জিতনরাম মাঝি (এইচএএম), রাজীব রঞ্জন সিংহ (জেডিইউ), সর্বানন্দ সোনওয়াল, বীরেন্দ্র কুমার, প্রহ্লাদ জোশী। শপথ নিলেন জুয়েল ওঁরাও, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব এবং আরও অনেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Sukanta Majumdar: প্রত্যাশা জাগিয়েও বাংলায় ধরাশায়ী BJP, মন্ত্রিত্ব পুরস্কার না শাস্তি? মুখ খুললেন সুকান্ত

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget