এক্সপ্লোর

Panchayat Election 2023: অশান্তির সময় নিষ্ক্রিয়, শান্ত সময়ে আচমকা সক্রিয়, ভাঙড়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন

Bhangar Police: পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে। হয়ে গিয়েছে ভোটগণনাও। কিন্তু ভাঙড় আছে ভাঙড়েই।

সুকান্ত মুখোপাধ্য়ায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্য়ায়: মনোনয়ন থেকে নির্বাচন এবং তারপর ফল ঘোষণা (Panchayat Elections 2023)। পঞ্চায়েত নির্বাচনের আগাগোড়াই অশান্তির সাক্ষী থেকেছে ভাঙড় (Bhangar News)। আর এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। ভাঙড়ে যখনই অশান্তি বেধেছে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। আর পরিস্থিতি যখন অপেক্ষাকৃত শান্ত, আচমকা পুলিশকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে বলে অভিযোগ। এর নেপথ্য়ে কারণ কী? প্রশ্ন তুলছেন অনেকে (Bhangar Police)।

পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে। হয়ে গিয়েছে ভোটগণনাও। কিন্তু ভাঙড় আছে ভাঙড়েই। বোমা, গুলি, মৃত্য়ুতে ভাঙড় এখনও ভয়ঙ্কর। 
এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, ভাঙড়ে অশান্তি কোনও বিক্ষিপ্ত ঘটনা নয়। কিন্তু বার বার সেই অশান্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে কী করে? পুলিশ-প্রশাসন কী করছে?

গত এক মাসে ভাঙড়ে বারবারই অভিযোগ উঠেছে, শাসক দলকে সুবিধা করে দিতে পুলিশ কখনও নিষ্ক্রিয় থাকে, কখনও সক্রিয় হয়। গত ১৩ জুন মনোনয়ন চলার সময় তৃণমূল-ISF সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়।  পুলিশের সামনেই মুড়ি-মুড়কির মতো পড়ে বোমা। সেদিন আক্রমণের মুখে পিছু হঠে পুলিশ।

আরও পড়ুন: Panchayat Election Result 2023:গণনার দ্বিতীয় দিনেও এড়ানো গেল না প্রাণহানি, ৩৫ দিন ৪৭ জনের মৃত্যু রাজ্যে

এই মনোনয়ন পর্ব চলাকালীনই ভাঙড়ে দুইজন তৃণমূলকর্মী এবং একজন ISF কর্মীর মৃত্য়ু হয়। ১৫ জুন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে দুষ্কৃতীরা যখন বোমা-গুলি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে,  পুলিশ ব্যস্ত ছিল সাংবাদিকদের আটকাতে। ১৬ জুন রাজ্যপালের ভাঙড় সফরের সময়ও সেখানে পুলিশ কর্তাদের সেভাবে দেখা মেলেনি। এমনকি, তাজা বোমা পড়ে থাকতে দেখে রাজ্যপালের নিরাপত্তারক্ষীকেই তা সরাতে হয়।

এসব মিটে যাওয়ার পর ১৭ জুন ভাঙড়ে হঠাৎ পুলিশকে তৎপর হয়ে উঠতে দেখা যায়। সকাল থেকে এলাকায় টহল দিতে শুরু করেন পুলিশকর্তারা।
কিন্তু আবার ৮ জুলাই ভাঙড়ে ফিরে আসে গুলি, বোমাবাজি, সংঘর্ষের ছবি, যে অশান্তি থামেনি ফল ঘোষণার পরও। ভোট গণনার মধ্য়েও প্রাণ ঝরেছে ভাঙড়ে।

এই প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন তুলছেন, পুলিশের এই হঠাৎ সক্রিয়, হঠাৎ নিষ্ক্রিয় ভূমিকার নেপথ্য়ে কারণ কী? ভাঙড়ে প্রশ্নে পুলিশ, রাজনীতি, ভোট, সংঘর্ষ, মৃত্য়ু দেখে দেখে, ভাঙড়ের সাধারণ মানুষের সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে আতঙ্ক। কিন্তু কতদিন এই ভয়ের রেশ নিয়ে বাঁচতে হবে তাঁদের? সেই প্রশ্নের উত্তর নেই কারও কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget