এক্সপ্লোর

বৈঠক-বিতর্ক: শুভেন্দুর বিরুদ্ধে এবার কমিশনের দ্বারস্থ বিজেপিও

পূর্ব মেদিনীপুর: সিপিএমের পথেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি। পাঁশকুড়ায় ওসিদের সঙ্গে শুভেন্দু গোপন বৈঠক করেছিলেন বলে অভিযোগ তোলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শেষ দফায় পূর্ব মেদিনীপুরে ভোটের মুখে সিপিএমের এই অভিযোগ ঘিরেই আপাতত তোলপাড় রাজ্য রাজনীতি। সিপিএমের পর মঙ্গলবার এই একই অভিযোগে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের দ্বারস্থ হয় বিজেপি। তারা অভিযোগ করে, রাজ্য পুলিশের ডিজির নির্দেশেই পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন পাঁচটি থানার ওসি। তৃণমূল অবশ্য এসব অভিযোগকে অসত্য বলে উড়িয়ে দিয়েছে। মঙ্গলবার শুভেন্দুর বিরুদ্ধে সিপিএমের অভিযোগের প্রেক্ষিতেই জেলাশাসকের রিপোর্ট তলব করে সিইও-র দফতর। জেলাশাসক পুলিশ সুপারের কাছ রিপোর্ট নিয়ে সিইও-র দফতরে পাঠিয়েছেন। তবে সেই রিপোর্টে বলা হয়েছে, বনমালী কলেজে পুলিশের সঙ্গে তৃণমূল সাংসদের বৈঠকের অভিযোগের কোনও সারবত্তা নেই। কারণ, সেই কলেজ এখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ছাউনি। যেদিন বৈঠক হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তার আগে থেকেই সেখানে ৬ বাহিনী রয়েছে। যদিও, বিজেপি এই রিপোর্টে সন্তুষ্ট নয়। কমিশনকে চিঠি দিয়ে তাঁরা দাবি জানিয়েছে, অভিযুক্ত পুলিশ অফিসারদের মোবাইলের টাওয়ার লোকেশনও প্রকাশ করা হোক। একদিকে সিপিএম-বিজেপি যখন ওসিদের বিরুদ্ধে অভিযোগ করছে, তখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর আবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের অপসারণ দাবি করেছেন। তাঁর দাবি, পূর্ব মেদিনীপুরে ভোট করাতে কেশপুর থেকে লোক ঢোকাচ্ছে তৃণমূল। আর তা জেনেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের ভূমিকা নিয়ে এই বিতর্কের মধ্যেই ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগে সবং থানার ওসিকে সরিয়ে দিয়েছে কমিশন। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই পদক্ষেপের মধ্যে দিয়ে কমিশন বুঝিয়ে দিয়েছে, শুধু ভোটের আগে নয়। ভোটের পর পুলিশের ভূমিকাতেও তাঁরা যথেষ্ট কড়া নজর রাখছেন। অর্থাৎ সেক্ষেত্রে বাঘাযতীন, কসবা, হরিদেবপুরে ভোটের পর বিরোধীদের ওপর হামলার যে অভিযোগ উঠছে, সেক্ষেত্রেও পদক্ষেপের দরজা খোলা রয়েছে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget