এক্সপ্লোর

WB Election 2021: তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, নারায়ণগড়ে থানার সামনে বিক্ষোভ বিজেপি প্রার্থীর

West Bengal Assembly Election 2021: কমিশনে নালিশ জানিয়েও সাড়া মেলেনি বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। গোটাটাই নির্বাচনী চমক, কটাক্ষ তৃণমূলের।

অমিত জানা, নারায়ণগড়: সন্ত্রাসের অভিযোগে তৃণমূল নেতার গ্রেফতারি এবং ওসি-এসপিকে অপসারণের দাবিতে রাতভর থানায় বিক্ষোভ দেখালেন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী। কমিশনে নালিশ জানিয়েও সাড়া মেলেনি বলে তাঁর অভিযোগ। গোটাটাই নির্বাচনী চমক, কটাক্ষ করেছে তৃণমূল।

১ এপ্রিল নারায়ণগড় বিধানসভায় ভোটগ্রহণ। তার ৭ দিন আগে থানার সামনে বিক্ষোভ-অবস্থানে বসলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিজেপি প্রার্থী। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির অভিযোগ, গত কয়েকদিন ধরে তৃণমূলের মকরামপুর অঞ্চলের সভাপতি লক্ষ্মীকান্ত শিটের নেতৃত্বে এলাকায় সন্ত্রাস চলছে। ওই ঘটনায় তৃণমূল নেতাকে গ্রেফতার ও নারায়ণগড় থানার ওসি এবং জেলার পুলিশ সুপারকে অপসারণের দাবি জানিয়ে থানার সামনে বিক্ষোভ অবস্থানে বসেন বিজেপি প্রার্থী। এমনকী, নির্বাচন কমিশনে নালিশ জানিয়েও কাজ হয়নি বলে তাঁর অভিযোগ।

নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির দাবি, ‘তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে এলাকায় সন্ত্রাস চলছে। তাঁকে গ্রেফতার করতে হবে। ওসি-এসপি-কে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। ওরা ফোন ধরে না।’

দলীয় নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট। কমিশনে নালিশ প্রসঙ্গে উল্টে বিজেপি প্রার্থীকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। নারায়ণগড়ের তৃণমূল প্রার্থীর পাল্টা অভিযোগ, ‘নির্বাচন কমিশনকে পরিচালনা করেন নরেন্দ্র মোদি। হেরে যাওয়ার ভয়ে বিজেপি প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন।’

অন্যদিকে, নারায়ণগড়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ। এক গোষ্ঠীর উপর বোমা-গুলি নিয়ে হামলার অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে। মৃত এক তৃণমূল কর্মী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মকরামপুরে। তৃণমূল সূত্রে খবর, সম্প্রতি নাকফুঁড়ি মুর্মুকে সরিয়ে অঞ্চল সভাপতি করা হয় লক্ষ্মী শিটকে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে এক জায়গায় বসেছিলেন প্রাক্তন অঞ্চল সভাপতির অনুগামীরা। তাঁদের অভিযোগ, সেই সময় লক্ষ্মী শিটের অনুগামীরা বোমা-গুলি নিয়ে হামলা চালায়। মৃত্যু হয় সৌভিক দলুই নামে বছর পঁয়ত্রিশের এক তৃণমূল কর্মীর। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি লক্ষ্মী শিট। জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতির অভিযোগ, ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি সমিত দাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget