এক্সপ্লোর

WB election 2021: নথি লোপাটের আশঙ্কা, প্রশাসক-শূন্য পুরসভায় পাহারাদার বিজেপি!

রাজ্যের পুরসভাগুলিতে প্রশাসক বা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা যাবে না। যেসব পুরসভা বা কর্পোরেশনের মেয়াদ ফুরনোর পর, বিদায়ী চেয়ারম্যান বা মেয়র বা রাজনীতির সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকে প্রশাসক বা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে, তাদের সরিয়ে সরকারি অফিসারদের সেই পদে নিয়োগ করতে হবে ৷ সেই নির্দেশমতো, এখন তাই প্রশাসকশূন্য গোবরডাঙা পুরসভা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছে, পুরসভাগুলিতে প্রশাসক বা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা যাবে না। সেইমতো, সরানো হয়েছে গোবরডাঙা পুরসভার প্রশাসককেও। এই পরিস্থিতিতে পুরসভা থেকে নথি লোপাটের আশঙ্কা করছে বিজেপি। নজরদারির জন্য নিজেরাই সিসিটিভির ব্যবস্থা করেছে।

প্রশাসক-শূন্য পুরসভায় পাহারাদার বিজেপি! নজর রাখতে, নিজেদের উদ্যোগে পুরসভার বাইরে সিসিটিভি বসালো গেরুয়া শিবির। উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার ঘটনা। সম্প্রতি নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, 

রাজ্যের পুরসভাগুলিতে প্রশাসক বা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা যাবে না। যেসব পুরসভা বা কর্পোরেশনের মেয়াদ ফুরনোর পর, বিদায়ী চেয়ারম্যান বা মেয়র বা রাজনীতির সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকে প্রশাসক বা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে, তাদের সরিয়ে সরকারি অফিসারদের সেই পদে নিয়োগ করতে হবে ৷ সেই নির্দেশমতো, এখন তাই প্রশাসকশূন্য গোবরডাঙা পুরসভা। পুরসভার গুরুত্বপূর্ণ নথি যাতে এদিক ওদিক না হয়, তা নজর রাখতে, উল্টোদিকের বিল্ডিংয়ে সিসিটিভি বসিয়েছে বিজেপি। এছাড়াও পুরসভার দিকে সবসময় কড়া নজর রাখছেন বিজেপি কর্মীরা।

গোবরডাঙার বিজেপির মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপির পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, প্রয়োজনীয় কোনও গুরুত্বপূর্ণ কাগজপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারে যা থেকে পূর্ববর্তী পৌরসভার কোনও অপকর্ম কিংবা কুকীর্তি বেরিয়ে আসতে পারে। যতক্ষন না নির্বাচন কমিশন নতুন প্রশাসক নিযুক্ত করে কতসময় সিসি টিভি প্রহরা চলবে।’’

তৃণমূলের পাল্টা অভিযোগ, নজরদারির নামে, পুরসভার সামনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিজেপি। গোবরডাঙা এলাকাটি গাইঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। ২২ এপ্রিল এই কেন্দ্রে ভোট। এখানে তৃণমূল প্রার্থী করেছে নরোত্তম বিশ্বাসকে।তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির সুব্রত ঠাকুর। সংযুক্ত মোর্চার সমর্থনে এখানে কপিলকৃষ্ণ ঠাকুরকে প্রার্থী করেছে সিপিআই।

উল্লেখ্য,  কলকাতা, বিধাননগর সহ রাজ্যের ৫ পুরসভাতেও প্রশাসক বদল হয়েছে গতকাল।  নির্বাচন কমিশনের সুপারিশমতো মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি গতকাল এক নির্দেশিকায় প্রশাসক বদলের কথা জানায়।  রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে আইএসএস অফিসারদের নিয়োগ করা হয়েছে প্রশাসক পদে।

সেরা শিরোনাম

Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget