এক্সপ্লোর

WB Election 2021: সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

প্রথম ও দ্বিতীয় দফার ভোটে বিক্ষিপ্ত হিংসার সাক্ষী রাজ্যবাসী। তৃতীয় দফার ভোটের আগেও বিরাম নেই অশান্তির।

রাজীব চৌধুরি, মুর্শিদাবাদ: সংযুক্ত মোর্চার সমর্থনে প্রচার করায় সিপিএম কর্মীর পরিবারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা মুর্শিদাবাদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।

প্রথম ও দ্বিতীয় দফার ভোটে বিক্ষিপ্ত হিংসার সাক্ষী রাজ্যবাসী। তৃতীয় দফার ভোটের আগেও বিরাম নেই অশান্তির। দলের হয়ে প্রচার করায় মুর্শিদাবাদের ডোমকলের সিপিএম কর্মী রেফাজুদ্দিন মণ্ডলের বাড়িতে হামলার অভিযোগ উঠল। বাড়িতে থাকা আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সিপিএম কর্মীর অভিযোগ, এলাকার তৃণমূল কাউন্সিলরের মদতে হয় হামলা। তাঁর দাবি, বাড়ি ভাঙচুর, ছিনতাইয়ের পাশাপাশি পরিবারের সদস্যদের মারধরও করা হয়।

আহত সিপিএম কর্মীর বাবা রেফাজুদ্দিন মণ্ডল বলেন, ‘‘আমি সিপিএম করি বলে অত্যাচার করেছে ওরা। বলে তোকে মেরে দেব। তৃণমূলের গুন্ডাবাহিনী এসব করেছে। আমাদের কাউন্সলির এসে হুমকি দিয়ে গালিগালাজ করেছে। গুন্ডাবাহিনী পাঠিয়েছে ৷’’ আহতদের দেখতে এদিন হাসপাতালে যান ডোমকলের সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান। ভোটের মুখে কর্মীরা মার খাওয়ায় কমিশনের হস্তক্ষেপের দাবি জানান তিনি। ডোমকলের সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘ভোটের আগে এধরনের কাজ করছে তৃণমূল, কমিশনের নজর দেওয়ার উচিত, আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে ৷’’

যদিও তৃণমূলের দাবি, জমিজমা নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা। ডোমকলের তৃণমূল নেতা আশরাফুল বিশ্বাস বলেন, ‘‘এটা জমি সংক্রান্ত বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, আমাদের কর্মীও আহত হয়েছে ৷’’এলাকার ১০ তৃণমূল কর্মীর বিরুদ্ধে ডোমকল থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম কর্মীর পরিবার। পাল্টা থানায় অভিযোগ করেছে তৃণমূলও। জোড়া এফআইআর হলেও কেউ ধরা পড়েনি

এদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী দেওয়া নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কাটোয়ায় জোটে নতুন করে জট। কংগ্রেসের প্রার্থী থাকা সত্ত্বেও প্রার্থী দিয়েছে সিপিএম। দেওয়াল লিখন, প্রচারও পুরোদমে শুরু করে দিয়েছেন বাম প্রার্থী। যদিও কংগ্রেস প্রার্থীর দাবি, প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে বামেরা। দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে জোটকে কটাক্ষ করেছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget