এক্সপ্লোর

WB Election 2021  কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সব ইভিএম গণনাকেন্দ্র থেকে সরল প্রশাসনিক অফিসে

প্রশাসনের তরফে পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করা হয়

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভোটগণনা হয়েছে ২ মে। দীর্ঘ টানাপোড়েনের পর ৫ দিনের মাথায় গণনাকেন্দ্র থেকে প্রশাসনিক কার্যালয়ে পৌঁছল নন্দীগ্রামের সব ইভিএম। 

বৃহস্পতিবার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সমস্ত ইভিএম হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুল থেকে সরিয়ে অতিরিক্ত জেলাশাসকের অফিসের পাশে ওয়াররুমে নিয়ে যাওয়া হয়। 

প্রশাসনের তরফে পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করা হয়। ২ মে রাতে নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। 

তারপর থেকেই ওই কেন্দ্রে গণনায় কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে পুনর্গণনার দাবিতে ২ মে রাত থেকে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা।

তাঁদের আপত্তিতে গণনাকেন্দ্র হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুল থেকে ইভিএম সরানো সম্ভব হচ্ছিল না। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের নব নিযুক্ত জেলাশাসক পূর্ণেন্দু মাজির আশ্বাসে জট কাটে। 

তিনি বলেন, এই ইভিএমগুলো সর্বোচ্চ সুরক্ষা দিয়ে আলাদা জায়গায় রাখা হচ্ছে। ইভিএম, ভিভিপ্যাট সবই রাখা হবে। নন্দীগ্রামের ইভিএম প্রশাসনিক কার্যালয়ে সংরক্ষণের সময় তৃণমূল কংগ্রেসের কয়েকজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। 

তাঁদের অভিযোগ, ইভিএম বোঝাই একটি ট্রাঙ্ক খোলা অবস্থায় ছিল। একটি ইভিএমের বাক্সে লাগানো ট্যাগে শুধুমাত্র বিজেপি এজেন্টের সই থাকায়, তা নিয়ে সরব হয় তৃণমূল।

দলের এক যুব নেতা বলেন, আমরা যে অভিযোগ আগেই করেছিলাম, আজ দেখা গেল বাক্সে সিল নেই। সেখানে শুধু বিজেপি এজেন্টের সই। নন্দীগ্রামের গোকুলনগরের গ্রামপঞ্চায়েত এলাকার ইভিএম সেগুলো। কারচুপি হয়েছে। 

পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের অভিযোগ ভিত্তিহী। দলের এক নেতা বলেন, নির্বাচন হয়ে গিয়েছে। কমিশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তারপরেও কেন এই ধরনের অভিযোগ। তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন।

এবিষয়ে জানতে চাওয়া হলে হলদিয়ার মহকুমা শাসক জানান, খোলা বাক্সে ইভিএম ছিল না, পোস্টাল ব্যালট ছিল। কী কারণে বাক্সে সিল ছিল না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী তথা ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বলেছেন, এক জনের কাছ থেকে এসএমএস পেয়েছি। নন্দীগ্রামের এক রিটার্নিং অফিসার জানিয়েছেন, বন্দুকের নলের মুখে কাজ করতে হচ্ছে। তিনি যদি পুনর্গণনার নির্দেশ দেন, তাহলে তাঁর প্রাণ সংশয় হতে পারে। নন্দীগ্রামে মেশিন পাল্টে দেওয়া হয়েছে। 

এবিষয়ে আদালতে যাওয়ার কথা জানিয়ে রেখেছে তৃণমূল। নন্দীগ্রামে হার-জিত বিতর্কের জল কতদূর গড়াবে, তা বলবে সময়। আপাতত কড়া পাহারায় বন্দি ইভিএম।

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget