এক্সপ্লোর

WB Election 2021 বুথে আসা আটকাতে কাটারি হাতে টহল, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বিতর্কের মুখে পিছু হঠা দূরের কথা, তৃণমূলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন অভিযুক্ত বিজেপি কর্মী কৃষ্ণগোপাল দাস বলেন, ‘‘বাঁশ কাটতে গেলে কাটারির দরকার হয়, গাছের ডাল কাটছি, একটার পর খেলা শুরু হবে ৷’’

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়, পটাশপুর: বুথের কাছে ধারাল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থেকে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযো
গ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী আসার পরই উধাও হয়ে যায় অভিযুক্ত। এদিকে, মেদিনীপুরের চার্চগেট স্কুলে বুথ জ্যামের অভিযোগে দফায় দফায় উত্তেজনা ছড়ায়।

হাতে ধারাল অস্ত্র নিয়ে বুথের কাছে বিজেপি কর্মীর দাপাদাপি! ভোট সন্ত্রাসের এই ছবি পটাশপুরের চকগোপালপুরে। প্রথম দফার ভোট চলাকালীন অস্ত্র নিয়ে রীতিমতো নজরদারি চালালেন বিজেপি কর্মী! তৃণমূলের অভিযোগ, দলীয় কর্মীদের বুথে আসা আটকাতে অস্ত্র নিয়ে ঘুরছিলেন এলাকার বিজেপি কর্মী কৃষ্ণগোপাল দাস। পটাশপুরের চকগোপালপুরের তৃণমূলকর্মী বলেন, ‘‘আমাদের মারধর করছে, যেতে দিচ্ছে না, কাটারি নিয়ে ঘুরছে। কী করছে কেন্দ্রীয় বাহিনী?’’

বিতর্কের মুখে পিছু হঠা দূরের কথা, তৃণমূলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন অভিযুক্ত বিজেপি কর্মী কৃষ্ণগোপাল দাস বলেন, ‘‘বাঁশ কাটতে গেলে কাটারির দরকার হয়, গাছের ডাল কাটছি, একটার পর খেলা শুরু হবে ৷’’

WB Election 2021 বুথে আসা আটকাতে কাটারি হাতে টহল, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ গেলে উধাও হয়ে যায় অভিযুক্ত। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে যখন আতঙ্কের বাতাবরণ তখন পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে ভোট চলাকালীন দফায় দফায় অশান্তি। পুলিশের সামনেই সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি। মাথা ফাটে শাসক দলের এক কর্মীর। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের এনে বুথ জ্যামের চেষ্টা করে বিজেপি। প্রতিবাদ করায় মার খান দলীয় কর্মী।

অভিযোগ উড়িয়ে, বিজেপির পাল্টা দাবি, সমবেদনা পেতে অভিযোগ করছে তৃণমূল। মেদিনীপুরের বিজেপি নেতা প্রতিম সেন বলেন, ‘‘নাটক করছে ওরা, একবার বলছে মাথা ফাটিয়ে দিয়েছে, একবার বলছে ভোট দিতে দিচ্ছে না, এসব বলে কিছু হবে না ৷’’ মেদিনীপুর শহরের এই বুথে দফায় দফায় গন্ডগোলের জেরে আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা।

পাঁচ জেলার ৩০টি আসনে আজ সকাল থেকে চলছে প্রথম দফার ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে দফায় দফায় সংঘর্ষ, অশান্তির খবর এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget