এক্সপ্লোর

WB Phase 3 Voting 2021:বিজেপিকে সুবিধা দিতে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে, ট্যুইটে অভিযোগ মমতার

রাজ্য বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটেও কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ট্যুইট করে তিনি বলেছেন, তাঁরা কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়ে বারেবারেই অভিযোগ জানিয়েছেন। এরপরও একই ধরনের ঘটনার পুণরাবৃত্তি হচ্ছে।

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটেও কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ট্যুইট করে তিনি বলেছেন, তাঁরা কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়ে বারেবারেই অভিযোগ জানিয়েছেন। এরপরও একই ধরনের ঘটনার পুণরাবৃত্তি হচ্ছে। তাঁর অভিযোগ,বিভিন্ন জায়গায় ভোটারদের প্রভাবিত করতে ও তৃণমূল ভোটারদের হুমকি দিতে কেন্দ্রীয় বাহিনীর চূড়ান্ত অপব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। বিশেষ একটি পার্টিতে সুবিধা দিতেই কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এক্ষেত্রে তিনি নাম না করে বিজেপিকেই নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয়েছেন মমতা। নন্দীগ্রামের ভোটের দিনও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন।  তিনি বহিরাগতদের নিয়ে আসা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন। 

তৃতীয় দফার ভোটেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তৃতীয় দফার ভোটে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ৩১টি বিধানসভা আসনের জন্য ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। কিন্তু ভোট শুরু হতেই সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই উঠল একাধিক অভিযোগ!

হুগলির গোঘাট বিধানসভার ফুলঝোড় প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ নম্বর বুথে তখন সবেমাত্র শুরু হয়েছে ভোটগ্রহণ। গ্রামবাসীদের অভিযোগ, ভোটার কার্ড থাকা সত্ত্বেও বেশ কয়েকজনকে বুথে ঢুকতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী! এমনকি বিজেপিকে ভোট দিতে বলার অভিযোগও ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। এ নিয়েই বুথের বাইরে বিক্ষোভ শুরু করে দেন গ্রামবাসীরা।

গ্রামবাসীরা অভিযোগ করেন, বিজেপিকে ভোট দিতে বলছে বাহিনী। কার্ড থাকা সত্ত্বেও যেতে দিচ্ছে না।অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় বাহিনী বলেছে,আমরা সুরক্ষা দিতে আসি। মারধর করিনি। জমায়েত করছিল আমরা হঠিয়ে দিয়েছি।

এবিপি আনন্দে সম্প্রচারিত এই খবরের ভিডিও ট্যুইটারে শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

গোঘাটেরই ১২৪-এ নম্বর বুথে কুলতলা প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে তৃণমূলের পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে।ধনেখালি বিধানসভার গুরবাড়ি গ্রাম পঞ্চায়েতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এক যুবককে অকারণে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।সেইসময় এলাকা দিয়ে যাচ্ছিলেন তৃণমূল প্রার্থী অসীমা পাত্র। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget