এক্সপ্লোর

Lok Sabha Election 2024: অর্জুনের পদ্মে 'ঘর ওয়াপসি', গেরুয়া শিবিরে শুভেন্দুর ভাই দিব্যেন্দুও

Parliament Election 2024: আগেই তাঁরা আলাদা আলাদা জানিয়েছিলেন যে বিজেপিতে যোগ দিতে চলেছেন। পূর্ব ঘোষণামতোই শুক্রবার দিল্লিতে বিজেপিতে যোগ দেন তাঁরা।

নয়া দিল্লি: ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে, তাপসের পর এবার ফের পদ্মে অর্জুন সিংহ। দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন। তাঁরই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারীর ভাই এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।   

তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে গত লোকসভা ভোটের (Parliament Election 2024) আগে টিকিট পেয়েছিলেন অর্জুন সিংহ (Arjun Singh Joined BJP)। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদও হয়েছিলেন। কিন্তু ২০২১ এর বিধানসভা ভোটে বিপুল ভোটে তৃণমূলের জয়ের পরে ফের তৃণমূলে ফেরেন তিনি। সেই সুর কাটে সম্প্রতি তৃণমূলের জনগর্জন ব্রিগেডের পরেই। মঞ্চ থেকে প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু সেখানে নাম ছিল না অর্জুন সিংহের। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী করে পার্থ ভৌমিককে। তারপরেই ক্ষোভের সুর দেখা গিয়েছে অর্জুন সিংহের গলায়। বারবার তিনি যে কথা বলেছিলেন, তাতে রাজনৈতিক মহলে ধারণা হয়েছিল অর্জুন ফের বিজেপিতে ফিরবেন। ইতিমধ্যে নিজের অফিসে মমতা-অভিষেকের ছবি সরিয়ে সেখানে নরেন্দ্র মোদির ছবি রাখেন অর্জুন। গতকাল নিজেই স্পষ্ট করেছিলেন ফের বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সেই মতো শুক্রবার দিল্লিতে গিয়ে পদ্মশিবিরে যোগ দিলেন।   

শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari Joined BJP) তমলুকের তৃণমূল সাংসদ। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই অধিকারী পরিবার তৃণমূলের থেকে দূরত্ব বাড়িয়েছে। বিজেপিতে যোগ না দিলেও তৃণমূলেও যে তিনি নেই, সেরকমটাই ভাবা হচ্ছিল। অবশেষে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দু অধিকারী। গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'দিব্যেন্দু অধিকারী কোনও টিকিটের জন্য নয়, বিজেপিতে কাজ করবেন বলেই, কর্মী হিসেবে যোগ দেবেন।'

অর্জুন ও দিব্যেন্দুর বিজেপিতে যোগদান নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বললেন, 'বিজেপি নেতারাই যোগ দিলেন বিজেপিতে, এটা আর নতুন কী?' দিব্যেন্দুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কুণালের খোঁচা, 'বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দুও, পরিবারতন্ত্র নিয়ে কী বলবেন প্রধানমন্ত্রী?' মোদির গ্যারান্টির কোনও গ্যারান্টি নেই, কটাক্ষ কুণালের। অর্জুনের প্রসঙ্গ তুলে তাঁর কটাক্ষ, আমি ব্যারাকপুরের বিজেপি কর্মীদের বলব পার্থ ভৌমিককে ভোট দিন। তৃণমূলের বাতিল কাউকে ভোট দেবেন না। তৃণমূল টিকিট দেয়নি বলে বিজেপিতে গিয়েছে। আপনাদের আত্মসম্মান থাকলে তৃণমূলে ভোট দিন।' 

আরও পড়ুন: গঙ্গার তলা দিয়ে মেট্রোয় সওয়ার হাওড়া সদরের বিজেপি প্রার্থী, চকোলেট দিয়ে ভোটপ্রচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget