এক্সপ্লোর

WB Election 2021: হাড়োয়ার ISF প্রার্থীকে  রাস্তায় ফেলে 'মার', প্রতিবাদে  রাস্তায় শুয়ে বিক্ষোভ

হাড়োয়ার সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থীর প্রচার ঘিরে ধুন্ধুমার। জুতো-ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান তৃণমূলের। প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান আইএসএফ প্রার্থী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর।ছিঁড়ে দেওয়া হয় জামা!জুতো-ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ দেখান হয়!উঠল গো ব্যাক স্লোগান!প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ হাড়োয়ার সংযুক্ত মোর্চা সমর্থিত ISF প্রার্থী কুতুবউদ্দিন ফাতেহীর! সব মিলিয়ে ধুন্ধুমারকাণ্ড উত্তর ২৪ পরগনার শাসনে।

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সোমবার সকালে হাড়োয়া বিধানসভার শাসনে প্রচারে যান ISF প্রার্থী।অভিযোগ, ফলদি-বেলেঘাটা, পলতাডাঙা, আমিনপুর বাজারে সংযুক্ত মোর্চার প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।সন্ডালিয়ায় পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রার্থীর উপর চড়াও হন তৃণমূল কর্মীরা।

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই প্রার্থী আক্রান্ত হন বলে অভিযোগ। কুতুবউদ্দিন ফাতেহীর অভিযোগ, প্রচার করছিলাম, আমায় মারধর করেছে, রাস্তায় ফেলে মেরেছে, জামা ছিঁড়ে দিয়েছে।

 

হাসানের তৃণমূল কংগ্রেস  অঞ্চল সভাপতি মেহেদি হাসান বলেছেন, বাম আমলে যারা অশান্তি করেছে এতদিন, তাদের সঙ্গে নিয়ে প্রচারে এসেছিল, আমরা এলাকা অশান্ত করতে দেব না। তাই বিক্ষোভ দেখান হয়েছে।

 

বাম আমলেও বারবার রাজনৈতিক সংঘর্ষের কারণে শিরোনামে উঠে আসত শাসন!শাসন কে শাসন করবে, তা নিয়েই বরাবরের রক্তক্ষয়ী দ্বন্দ্ব।এ আমলেও তার ব্যতিক্রম নেই!

 

এবারের নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রসের সঙ্গে জোট বেঁধে লড়াই করছে আইএসএফ।

 

ভোটের আগে রাজনৈতির উত্তাপ তুঙ্গে উঠেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে বাকযুদ্ধ চরমে উঠেছে। এরইমধ্যে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটছে। প্রার্থীর ওপর হামলার ঘটনা এর আগেও সামনে এসেছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের ওপর হামলা হয়েছিল বলে অভিযোগ।

 

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে প্রার্থীদের মনোনয়ন ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল। তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী ও বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় মনোনয়ন জমা দিতে এসেছিলেন। এই সময় ব্যারাকপুরের প্রশাসনিক ভবনের বাইরে দফায় দফায় অশান্তির দেখা দিয়েছিল।

 

এরইমধ্যে ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়  গুলি চলার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে মিনাখাঁর দক্ষিণ বারগা গ্রামে জলসা চলছিল। সেই আসরেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। গুলিও চলে। দুটি পায়ে তিনটি গুলি লাগে তৃণমূল কর্মী বারিক মোল্লার। পরিবারের দাবি, সিপিএমত্যাগী নব্য তৃণমূল কর্মীরাই হামলা চালিয়েছে। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গুলিকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget