এক্সপ্লোর

WB Election 2021: স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট ১.৯১ কোটি টাকার মালিক বেচারাম মান্না ও তাঁর স্ত্রী

হলফনামায় সিঙ্গুরের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে...

হুগলি:  এবার হরিপালে বেচারামের স্ত্রী করবী মান্নাকে প্রার্থী করেছে তৃণমূল। পুরনো কেন্দ্র হরিপালের পরিবর্তে এবার বেচারাম মান্না লড়ছেন সিঙ্গুর আসনে।

গত ১৯ তারিখ নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল করেছেন তৃণমূল প্রার্থী বেচারাম। সেই সঙ্গে দাখিল করেছেন হলফনামা। সেখানে তিনি নিজের ও স্ত্রীর আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য ঘোষণা করেছেন। 

হলফনামা অনুযায়ী, মনোনয়ন দাখিল করার সময়ে বেচারামের কাছে ছিল নগদ ১৮ হাজার ৪২৫ টাকা। স্ত্রীর কাছে ছিল ১৪ হাজার ৭৭০ টাকা। 

বেচারাম জানিয়েছেন, তাঁর ব্যাঙ্কে রয়েছে মোট ৬ লক্ষ ৫১ হাজার ৮৪৪ টাকা। স্ত্রীর ব্যাঙ্কে রয়েছে মোট ১০ লক্ষ ২২ হাজার ২৪৭ টাকা।

বেচারামের নিজস্ব এনএসএস, বিমা ও পোস্ট অফিসে কোনওপ্রকার সাশ্রয় বা বিনিয়োগ ন থাকলেও, স্ত্রী নামে কিষান বিকাশ পত্র রয়েছে ১৫ হাজার টাকার ও এলআইসি রয়েছে ৮১ হাজার ৭৯৬ টাকার।

বেচারামের একটি স্করপিও গাড়ি ও একটি মোটরবাইক রয়েছে। যার বর্তমান বাজারদর যথাক্রমে আনুমানিক ৮.৮৯ লক্ষ ও ১০ হাজার টাকা। স্ত্রীর নামেও একটি দু'চাকার গাড়ি রয়েছে, যার বাজারদর ১৪ হাজার টাকা।

এছাড়া, বেচারামের ১ লক্ষ টাকার সোনার গয়না রয়েছে। স্ত্রীর রয়েছে ৫ লক্ষ টাকার গয়না। এর পাশাপাশি, আসবাব ও কৃষি উৎপাদন থেকে দম্পতির সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৮.৫ লক্ষ টাকা ও ১৬.৭৪ লক্ষ টাকা।

বেচারামের নামে কৃষি জমি রয়েছে। যার বর্তমান মূল্য আনুমানিক ৩২ লক্ষ ৮২ হাজার টাকা। স্ত্রীর নামেও কৃষি জমি রয়েছে। যার বর্তমান মূল্য  ৩৮.৭৯ লক্ষ টাকা। এছাড়া, দুজনের নামেই অ-কৃষি জমিও রয়েছে, যার বর্তমান বাজারদর যথাক্রমে আনুমানিক ২০.৮৪ লক্ষ এবং ১.১৭ লক্ষ টাকা। 

বেচারামের একটি বসত বাড়িও রয়েছে। যার বর্তমান মূল্য ২৯.৭৮ লক্ষ টাকা। এছাড়া, বেচারামের নামে একটি গৃহ-ঋণও রয়েছে, যার মূল্য প্রায় ১৩.৬৮ লক্ষ টাকা। 

বেচারাম মান্না ও তাঁর স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৩৫.১৯ লক্ষ ও ৩৩.২২ লক্ষ টাকা। দম্পতির স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৩.৪৫ লক্ষ ও প্রায় ৪০ লক্ষ টাকা। 

অর্থাৎ, স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট ১.৯১ কোটি টাকার মালিক বেচারাম মান্না ও তাঁর স্ত্রী। 

হলফনামায় বেচারাম জানিয়েছেন, তাঁর নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। 

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget