এক্সপ্লোর

WB Election 2021: আক্রান্ত বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, তৃণমূলকে নিশানা

কঠিনতম আসনেই লড়তে চেয়েছিলাম বলেন পাপিয়া

উলুবেড়িয়া: হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত পাপিয়া অধিকারী। বিজেপি প্রার্থীকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে। গোটা ঘটনা প্রসঙ্গে পাপিয়া অধিকারীর অভিযোগ, ‘দেড়শো-দুশো তৃণমূলের লোক ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। হাসপাতালের গেট আটকে দিয়ে আক্রমণ করা হয়। দু'জন নিরাপত্তারক্ষী আমার দুদিকে ছিলেন, তাই ইচ্ছাকৃতভাবে আমার মাথায় আঘাত করা হয়েছে।‘ কিল, চড়, ঘুষি কিছুই বাদ যায়নি বলেই জানান পাপিয়া।

পাপিয়া অধিকারীর দাবি, ভোটের হার নিশ্চিত জেনে ভয় পেয়েই আক্রমণ শানিয়েছে তৃণমূল। উলুবেড়িয়া দক্ষিণ আগ্নেয়গিরির উপর রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাপিয়া অধিকারী বলেন, ‘জনপ্রিয়তা নিয়ে এতটাই আশাবাদী ছিলাম, যে কঠিন থেকে কঠিনতম আসনেই লড়তে চেয়েছিলাম।‘ এদিকে পাপিয়া অধিকারীর ওপর আক্রমণের ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। দু'জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

গতরাত থেকেই গোটা এলাকা জুড়ে তৃণমূলের সন্ত্রাস চালানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন পাপিয়া অধিকারী। সঙ্গে এক স্থানীয় পুলিশ অফিসারের বিরুদ্ধেও মুখ খোলেন উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী। পাপিয়ার অভিযোগ, 'বারবার ব্যক্তিগতভাবে জানিয়েও কোনও লাভ হয়নি, ৮-১০ জন অ্যান্টিসোশ্যাল রয়েছেন বলে জানালেও কিছু করেনি। বরং গোটা ঘটনায় প্রত্যক্ষ মদত রয়েছে আইসির। রাজ্যের, দেশের কাজের জন্য এসে রাজনীতিতে কখনও এমন দিন দেখতে হয়নি, এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বলে মনে করতে পারছি না।'

ভোটের আগের রাত থেকেই বিজেপি কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে বলেই অভিযোগ করেন পাপিয়া অধিকারী। গেরুয়া শিবিরের সমর্থকরা এলাকায় আসল পরিবর্তন আনার লক্ষ্যে প্রচারে ঝড় তুলে প্রাণপাত করার জেরেই তাদের উপর আক্রমণ নেমে এসেছে বলে দাবি বিজেপি প্রার্থী তথা প্রাক্তন অভিনেত্রীর।

পাপিয়ার অভিযোগ, 'আমাদের সমর্থকদের ওপর তরোয়াল নিয়ে আক্রমণ চালানো হয়েছে, কারোর মালাইচাকি থেকে নেই, কারোর গলাতে আঘাতের দগদগে দাগ। রক্তাক্ত-আক্রান্ত সমর্থকদের দেখতেই হাসপাতালে গিয়েছিলাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget