এক্সপ্লোর

West Bengal Election 2021 Update: জটিলতা কাটিয়ে ১৯৩ আসনে সমঝোতা, বামেরা ১০১, কংগ্রেস ৯২টিতে লড়বে, ২৮ ফেব্রুয়ারি যৌথ ব্রিগেড

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আসন সমঝোতা হয়ে যাবে, বিজেপিকে রুখতে হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।বাকি ১০১টি আসন নিয়ে দ্রুত নিষ্পত্তি করা হবে।

কলকাতা: ২০২১ এর বিধানসভা নির্বাচন সামনে তৃণমূল, বিজেপির মোকাবিলায় হাত মিলিয়েছে বাম ও কংগ্রেস। ২৯৪টি আসনে কে, কটিতে প্রার্থী দেবে, তা নিয়ে আলোচনা শুরু হলেও জটিলতা তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবারের খবর, আসনের চাহিদা, শরিকি দাবিদাওয়া সংক্রান্ত জটিলতা কিছুটা কাটিয়ে আসন সমঝোতার পথে আরও এক ধাপ এগোল বাম-কংগ্রেস। বৃহস্পতিবার দু’পক্ষের বৈঠকে ২৯৪টির মধ্যে ১৯৩টি আসন নিয়ে সমঝোতা চূড়ান্ত হয়েছে। বাকি ১০১টি আসন নিয়ে দ্রুত নিষ্পত্তি করা হবে। পাশাপাশি, বিধানসভা ভোটের আগে, আগামী ২৮ ফেব্রুয়ারি, যৌথ ব্রিগেড সমাবেশ করবে বাম ও কংগ্রেস। সূত্রের খবর, সেখানে আমন্ত্রণ জানানো হবে রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীকে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আসন সমঝোতা হয়ে যাবে, বিজেপিকে রুখতে হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বৃহস্পতিবার সকাল ১১টার সময় কংগ্রেসের রাজ্য সদর দফতর, বিধান ভবনে আসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্ররা। বৈঠক হয় ৪০ মিনিট ধরে। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়, ১৯৩টি আসনের মধ্যে বামেরা ১০১ এবং কংগ্রেস ৯২টি আসনে লড়বে। এর মধ্যে গতবার ৪৪টি-তে কেন্দ্রে জয়ী হয় কংগ্রেস। ৪৮টি আসনে তারা হয়েছিল দ্বিতীয়। বামেরা জিতেছিল ৩৩টি আসনে। ৬৮টিতে তারা দ্বিতীয় হয়েছিল। বাদবাকি আসন নিয়ে ৭ ফেব্রুয়ারি ফের বৈঠক হবে। সূত্রের খবর, ওই ১০১টি কেন্দ্রে, কে কোথায় লড়াই দিতে পারবে, সেই ফর্মুলা অনুযায়ী আসনে ভাগাভাগি করা হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, প্রথম ধাপে ৭৭টির সঙ্গে আরও কংগ্রেস ৪৮ এবং বামেরা আরও ৬৮টি, অর্থাৎ ১৯৩টি আসনে আমরা সমঝোতা করে ফেলেছি। সূত্রের দাবি, ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন সিপিএমের কেন্দ্রীয় নেতারা। এরপরই ২৮ ফেব্রুয়ারি যৌথ ব্রিগেডের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। অধীর জানান, দিল্লি যাচ্ছি, ওনাদের বলব আসার জন্য। যদিও আগামী ভোটে জোটের বিশেষ প্রভাব পড়বে না বলে একসুরে বলতে শুরু করেছে তৃণমূল ও বিজেপি। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, বিজেপি আর বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে লড়ব, আমরা ওদের নিয়ে চিন্তিত নই। আনুষ্ঠানিকভাবে জোট না হলেও, ২০১৬-র বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে ভোটে লড়ে বাম ও কংগ্রেস। সূত্রের খবর, সেবার ১৪৮ আসনে প্রার্থী ছিল সিপিএমের। কংগ্রেসের প্রার্থী ছিল ৯৮টি আসনে। মোট ৫৫টি আসনে লড়েছিল বাম শরিক ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই। ১৫-১৬টি আসন এমন ছিল, যেখানে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের নামে কংগ্রেস ও বাম শরিক, উভয়েরই প্রার্থী ছিল। ২০১৬-র বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয় বাম ও কংগ্রেস। ৩ বছরের মাথায়, ২০১৯-এর লোকসভা ভোটে কংগ্রেস আর বামেদের মধ্যে আসন সমঝোতা শেষ মুহূর্তে ভেস্তে যায়। কংগ্রেস ২টি আসনে জয়ী হলেও বামেরা একটিও আসন জিততে পারেনি। দু’পক্ষেরই প্রাপ্ত ভোট শতাংশ নেমে আসে ২ অঙ্কের নীচে। এক পক্ষ ৪০ বছরের বেশি সময় রাজ্যের ক্ষমতায় নেই। আরেক পক্ষ ১০ বছর ধরে ক্রমাগত রক্তক্ষরণে জর্জরিত। পর্যবেক্ষক মহলের একাংশের মতে, একুশের বিধানসভা নির্বাচন বাম ও কংগ্রেসের কাছে কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই। তাই তৃণমূলের দাপট ও বিজেপির রমরমার মধ্যে একের বিরুদ্ধে এক ফর্মুলায় লড়াইয়ের ব্যাপারে দু’পক্ষই একমত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget